মৌলভীবাজার বড়লেখায় হৃদয়বিদারক ঘটনা: চাঁদা না পেয়ে ছেলের ওপর হামলা, শোকে প্রাণ গেল বাবার

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় চাঁদা না দেওয়ায় এক আগর ও আতর ব্যবসায়ীর ছেলে ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলার খবর শুনে ওই ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

গতকাল বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বড়লেখা উপজেলার মুড়াউল বাজারে অবস্থিত মেসার্স সুবেল এন্টারপ্রাইজ–এ এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ব্যবসায়ী আব্দুল মুহিতের ছেলে মোস্তাফিজুল মুহিত সুবেল, প্রতিষ্ঠানটির ম্যানেজার কামরুল হাসানসহ আরও কয়েকজন কর্মচারী। আহতদের মধ্যে মোস্তাফিজুল মুহিত সুবেলের অবস্থা প্রাথমিকভাবে আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র মেসার্স সুবেল এন্টারপ্রাইজ–এ এসে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদার পরিমাণ বাড়তে থাকায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল মুহিত চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা গতকাল দুপুরে অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করে। মোস্তাফিজুল মুহিত সুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে, তার ম্যানেজার কামরুল হাসানসহ অন্যান্য কর্মচারীদের ওপর শারীরিকভাবে হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বক্স থেকে আনুমানিক তিন লক্ষ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল জোরপূর্বক লুট করে নিয়ে যায়। পরে আশপাশের ব্যবসায়ীদের সহায়তায় আহতদের স্থানীয় বড়লেখা সিটি ক্লিনিক–এ ভর্তি করা হয়।
হামলার সময় ব্যবসায়ী আব্দুল মুহিত ব্যবসায়িক কাজে সিলেট শহরে অবস্থান করছিলেন। ছেলের ওপর হামলার খবর পেয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরি ভিত্তিতে সিলেট নগরীর সোবানীঘাট এলাকায় অবস্থিত ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদুস হাসান জানান, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আহত ব্যক্তিদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সপ্তাহের খবরাখবর

হবিগঞ্জের নাজমা হত্যা মামলায় বের হচ্ছে নতুন তথ্য

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

চিত্রাঙ্কনে বিভাগসেরা শমশেরনগরের নুজহাত

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শ্রীমঙ্গলে বসতঘরে থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সুনামগঞ্জের হাওরে ডোবা ধান লুটের অভিযোগে ক্ষোভ

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

লোহারপাড়ায় প্রতিবন্ধী নারী নির্যাতন, গ্রেপ্তার ৩

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সিলেটে ব্যাংক অ্যাপে টাকা উধাও, বাড়ছে আতঙ্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

আলোচিত অপহরণ মামলায় আলী আহমদের যাবজ্জীবন

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ