বুধবার, ফেব্রুয়ারি 11, 2026
27 C
Dhaka

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল-ওমান-আমিরাত

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে আরো দুটি দল। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ২০২৬ সালের বিশ্ব আসরে নাম লিখিয়েছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে বিশ্বকাপের ২০টি দল চূড়ান্ত হলো। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে।

বাছাইপর্বে বুধবার সামোয়াকে ৭৭ রানে হারায় সংযুক্ত আরব আমিরাত। এতেই নেপাল ও ওমান বিশ্বকাপে পৌঁছে যায়। নেপাল ও ওমান নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে সমান ৬ পয়েন্টের সংগ্রহ করে সুপার সিক্সের পয়েন্ট তালিকার উপরের দিকে রয়েছে। আর আজ জাপানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে নাম লিখেছে আমিরাত।

বাকি তিন দলের মধ্যে জাপান ও কাতার পেয়েছে ২ পয়েন্ট করে। সামোয়া এখনো কোনো পয়েন্ট পায়নি। তার মানে নেপাল ও ওমানের পয়েন্ট তালিকার শীর্ষ তিনে থাকা এখন নিশ্চিত। এ সুবাদে দুই ম্যাচ বাকি রেখেই বিশ্বকাপে জায়গা করে নেয় এশিয়ার দেশ দুটি।

২০২৬ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি অংশ নেবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৪ আসরের শীর্ষ সাত দল হিসেবে বিশ্বকাপে খেলবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপে উঠে গেছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। বাকি আটটি দল যাবে বাছাইপর্ব থেকে। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে।

এই সপ্তাহের খবরাখবর

পশ্চিম পীর মহল্লায় গণসংযোগ: স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ!

সিলেটের পশ্চিম পীর মহল্লায় আজ এক বিশাল গণসংযোগ কর্মসূচি...

পশ্চিম পীর মহল্লায় দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করলেন সাজিদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী...

সিলেটে উৎসবমুখর পরিবেশে জালালাবাদে দাঁড়িপাল্লার প্রচারণায় সাজিদ আহমেদ চৌধুরী রানা

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জালালাবাদ আবাসিক এলাকায় আজ আসন্ন নির্বাচন...

সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত...

মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এম.পি প্রার্থী...

বিষয়বস্তু

পশ্চিম পীর মহল্লায় ব্যাডমিন্টন উদ্বোধনী ম্যাচের আয়োজন

সিলেট শহরের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা মাঠে...

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড...

বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিল সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ