সিলেটে সালিশ ব্যক্তিত্ব ও পুত্রের ওপর ভয়াবহ হামলা

সিলেট নগরীর নয়াপাড়া, মীরাবাজার এলাকায় সালিশ ব্যক্তিত্ব ব্যবসায়ী মোঃ হেলাল আহমদ ও তার ছেলে নাঈম আহমদ মান্নার উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গতকাল সোমবার (১ই মে) রাত ১১ ঘটিকার সময় ৭৫ উদ্দিপন, নয়াপাড়া, মীরাবাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন নাঈম এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাঈম আহমদ মান্না এবং তার পিতা মোঃ হেলাল আহমদ।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হেলাল আহমদ সিলেট শহরের মীরাবাজার, টিলাগড়, এম.সি. কলেজ ও পার্শ্ববর্তী এলাকায় সালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং তিনি এলাকায় অপরাধীদের দমনে সক্রিয় ভূমিকা পালন করতেন। বিগত ২১শে এপ্রিল ২০২৩ তারিখে মীরাবাজারে বরযাত্রীর গাড়ি আটকিয়ে ডাকাতির সময় মোঃ হেলাল আহমদ ও তার ছেলে নাঈম আহমদ মান্নার নেতৃত্বে এলাকার ব্যবসায়ীদের নিয়ে দুইজন ডাকাতকে ধরে পুলিশ বাহিনীর হাতে সোপর্দ করেন।

তারই জের ধরে গত ৩০শে এপ্রিল ২০২৩ তারিখে মীরাবাজারে অবস্থিত নাঈম এন্টারপ্রাইজে হামলা ও লুটপাট করে এলাকার দুর্বৃত্তরা। ঐদিন মোঃ হেলাল আহমদ দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। তারই ধারাবাহিকতায় আবার গতকাল সোমবার (১ই মে) রাত ১১ ঘটিকার সময় তাদের বাসায় গিয়ে হামলা, মারধর, লুটপাট এবং নাঈম আহমদ মান্নার স্ত্রীকে অপহরণের চেষ্টা চালানো হয়। তবে এলাকার লোকজন জর হওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, তাদের অপকর্মে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আহতদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সপ্তাহের খবরাখবর

দোয়ারাবাজারে দুর্যোগ প্রস্তুতিতে সমন্বয় জোরদারের আহ্বান

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মহড়া, জোরদার অভিযান

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাষ্ট্রীয় কাজে স্থগিত বাণিজ্যমন্ত্রীর সিলেট সফর

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকের ছায়া

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ঋণের চাপের অভিযোগ, বড়লেখায় যুবকের মৃত্যু

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

মাধবপুরে আর্জেন্টিনার পতাকার আদলে সাজানো গাছ

প্রকাশ: ১৯ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ