বিএনপি-জামায়াতের পরস্পরবিরোধী বক্তব্য কাম্য নয়: মামুনুল হক

জামায়াতে ইসলামী ও বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, গত আওয়ামী রেজিমের জুলুমের শিকার বিএনপি-জামায়াত উভয়ই। একসঙ্গে জেল খেটে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে (মজলুম) দুই রাজনৈতিক দলকে আমরা পরস্পর বিরোধী দেখতে চাই না।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে মামনুল হক এসব কথা বলেন।

কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম।

তিনি বলেন, আমাদের ঐক্য থাকতে হবে। তা নাহলে ভবিষ্যতে সবার জন্য খারাপ সময় আসছে। তিনি আরো বলেন, আমরা অনেক কথাই বলি, কিন্তু আমল করি না। যার ফলে কোনো ভালো কাজে মানুষকে ডাকলে সাড়া পাওয়া যায় না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। যৌথভাবে সঞ্চালনা করেন মুফতি আহসান শরিফ ও মুফতি জাকারিয়া মাহমুদ। আরো বক্তব্য দেন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা হাসান জামিল, মাওলানা আবু তাহের জিহাদি, মুফতি ইমামুদ্দিন, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা শামসুদ্দোহা আশরাফী প্রমুখ।

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান। বিশ্ব নবীর আদর্শের প্রচার করা এবং সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই এর একমাত্র লক্ষ্য।

এই সপ্তাহের খবরাখবর

ভেনিসে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, থানায় অভিযোগ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

আযাদের আপিল শুনানি চার সপ্তাহ মুলতবি

প্রকাশ:০৮ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের...

দেশে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী নিহত

প্রকাশ:  ০৮ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিদেশযাত্রীদের ভুয়া রিপোর্ট, সিলেটে লাখ টাকা জরিমানা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ইরান-যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

সাইফুরের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, প্রশ্ন রিজভীর

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেনসিডিলসহ নারী আটক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ