সামিরাকে বিয়ের আগে স্বাভাবিক ছিল সালমানের জীবন : শাহরান

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি তার সাবেক স্ত্রী সামিরা হক। বহুদিন পর এবার সেই সাবেক ভাবিকে নিয়ে মুখ খুললেন নায়কের ছোট ভাই শাহরান চৌধুরী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে নিজের ক্ষোভ ও অভিমান প্রকাশ করেন তিনি।

লাইভে শাহরান বলেন, ‘আমি সাধারণত ফেসবুকে কথা বলি না। কিন্তু কিছু কারণেই আজ আসতে হলো। কাউকে ছোট করা বা ব্যক্তিগত আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়।’

এরপর সালমান শাহ ও সামিরা হককে ঘিরে দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ভাইয়ের প্রতি সামিরার ভালোবাসার প্রসঙ্গে শাহরান বলেন, ‘আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসতো। আপনি একবার চিন্তা করে দেখবেন, আপনি যে কারণে আমার ভাইকে বিয়ে করেছিলেন, নিশ্চয়ই তার ভেতর কিছু গুণ দেখেছিলেন। তখন আপনার পরিবার মেনে না নিলেও আমাদের পরিবার কিন্তু আপনাকে ফেলে দেয়নি।’

এই অংশে এসে আবেগে ভেঙে পড়েন শাহরান। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, ‘আপনারা বলেন আমার ভাই আত্মহত্যা করেছে, তার নাকি আত্মহত্যার প্রবণতা ছিল। কিন্তু একবার ভেবে দেখবেন, আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত তার জীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক।’

সামিরাকে উদ্দেশ করে শাহরান আরও বলেন, ‘আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনি ধরেননি। আমি আপনাকে ছোট করতে চাই না। তবে আপনি মনে করে দেখবেন, কেন বগুড়া থেকে ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। আমার ভাই সব জানতো, সব আমার সঙ্গে শেয়ার করতো।’

তিনি আরও বলেন, ‘আমি আজ সেটা বলবো না যে আপনি বগুড়ায় কী করে এসেছিলেন, বা কেন ঢাকায় ছিলেন। আপনি নিজেই ভালো জানেন। আমি শুধু বলবো—আপনার কর্মের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান।’

লাইভে এসে শাহরান সালমানের বন্ধু ফারুককেও দায়ী করেন। তার ভাষায়, ‘অভিনয় গুণ না থাকায় আমার ভাইয়ের অনুরোধেই সিনেমায় কাজ পেতেন ফারুক। কিন্তু সেই ফারুকই ভাই আর শাবনূরের নামে নানা মিথ্যা কথা ছড়াতেন সামিরার কাছে।’

শাহরান চৌধুরী লাইভের শেষ দিকে সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্ত ১১ জনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যারা এই মামলায় জড়িত, তারা যেন নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান। তার স্ত্রী সামিরা হক দাবি করেন, এটি আত্মহত্যা; তবে সালমানের পরিবার বরাবরই বলেছে, এটি একটি পরিকল্পিত হত্যা।

শাহরানের সাম্প্রতিক এই লাইভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সালমান শাহকে ঘিরে পুরোনো বিতর্ক। ভক্তদের একাংশ বলছেন—প্রায় তিন দশক পরও সালমান শাহর মৃত্যু যেমন রহস্যময়, তেমনি বেদনাবহও।

এই সপ্তাহের খবরাখবর

ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, স্বাস্থ্য-শিক্ষায় পরিবর্তন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার ৩২

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

সাগর-রুনি হত্যা: ১৩ বছর ধরে কারাগারে এনাম

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ব্রিকসে পাকিস্তানের প্রবেশে ভারতের আপত্তি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে পর্যটকের মৃত্যু

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ