টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে পর্যটকের মৃত্যু

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিষ কুমার রায় মাগুরা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে। তিনি পেশায় একজন আর্টিস্ট ছিলেন। বন্ধুদের সঙ্গে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে আকস্মিকভাবে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছয়জন পর্যটক ‘হৈমন্তী’ নামের একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে বের হন। দিনভর তারা হাওরের বিভিন্ন এলাকা ঘোরাঘুরি ও গোসল করেন। পরে বিকেলের দিকে হাউসবোটটি ট্যাকেরঘাট নৌকা ঘাট এলাকায় যায়। সেখান থেকে পর্যটকরা শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে বের হন।

মাগরিবের নামাজের আগে শহীদ সিরাজ লেক এলাকা থেকে ট্যাকেরঘাটের দিকে ফেরার সময় আশিষ কুমার হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয় কয়েকজন তার মোবাইল ফোনের মাধ্যমে সঙ্গে থাকা বন্ধুদের বিষয়টি জানান। খবর পেয়ে তার বন্ধুরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয়রা আশিষকে প্রথমে একজন পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন ওই চিকিৎসক। পরে স্পিডবোটে করে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘হৈমন্তী’ হাউসবোটের ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, সকালে ছয়জন পর্যটক তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নৌকা ঘাট থেকে হাউসবোটে ওঠেন। দিনভর টাঙ্গুয়ার হাওর ঘোরার পর বিকেলে তারা ট্যাকেরঘাট এলাকায় যান। পরে শহীদ সিরাজ লেক ঘুরে ট্যাকেরঘাটে ফেরার সময় আশিষ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে সুস্থ করার চেষ্টা করলেও অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে নেওয়া হয়।

নিহতের সঙ্গে থাকা বন্ধু রাজ শেখর বণিক জানান, বিকেলে তারা সবাই শহীদ সিরাজ লেক এলাকার ছোট ছোট টিলায় উঠে আশপাশে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে পাঁচ বন্ধু একসঙ্গে থাকলেও আশিষকে দেখতে না পেয়ে তারা তার মোবাইল ফোনে কল করেন। তবে তিনি ফোন ধরেননি। পরে আশিষের ফোন থেকেই তাদের কাছে কল আসে। তখন তারা জানতে পারেন, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন।

রাজ শেখর বণিক বলেন, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আশিষকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তার অবস্থা দেখে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্পিডবোটে করে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. নওশাদ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পর্যটককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

এদিকে পর্যটকের আকস্মিক মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আনন্দভ্রমণে এসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্য পর্যটকরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। বিশেষ করে হাওর ও পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় আকস্মিক শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসা পাওয়ার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সপ্তাহের খবরাখবর

ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, স্বাস্থ্য-শিক্ষায় পরিবর্তন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার ৩২

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

সাগর-রুনি হত্যা: ১৩ বছর ধরে কারাগারে এনাম

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ব্রিকসে পাকিস্তানের প্রবেশে ভারতের আপত্তি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ নুরের

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ