সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত রাখার লক্ষ্যে সরকারি নির্দেশনা মেনে নিজের লাইসেন্সকৃত বৈধ আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন সিলেট নগরীর ৭নং ওয়ার্ড নাগরিক ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব সাজিদ আহমেদ চৌধুরী (রানা)।

আজ শনিবার (৩১ জানুয়ারি), সরকার নির্ধারিত সময়সীমার শেষ দিনে আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করে তিনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্য ব্যবহৃত বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্বাচন শান্তিপূর্ণ করতে সব বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীকে ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই নিষেধাজ্ঞা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। রাষ্ট্রীয় এই আদেশের প্রতি সম্মান জানিয়ে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে জনাব রানা স্বতঃস্ফূর্তভাবে এই পদক্ষেপ গ্রহণ করেন।

অস্ত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় জনাব সাজিদ আহমেদ চৌধুরী (রানা) বলেন, “আইনের প্রতি শ্রদ্ধা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা প্রতিটি দায়িত্বশীল নাগরিকের কর্তব্য। নির্বাচন কমিশন ও প্রশাসন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে নির্দেশনা দিয়েছে, আমি তা মাথা পেতে নিয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই অস্ত্র জমা দিয়েছি।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণকারী বৈধ প্রার্থী এবং তাদের অনুমোদিত রিটেইনাররা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। জনাব রানার মতো স্থানীয় নেতৃবৃন্দের এমন আইনমান্যকারী পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধা ও ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে মনে করছেন সচেতন মহল।

এই সপ্তাহের খবরাখবর

ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, স্বাস্থ্য-শিক্ষায় পরিবর্তন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার ৩২

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

সাগর-রুনি হত্যা: ১৩ বছর ধরে কারাগারে এনাম

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ব্রিকসে পাকিস্তানের প্রবেশে ভারতের আপত্তি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে পর্যটকের মৃত্যু

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ