হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার রাত ১১টা ৪ মিনিটে হাসপাতাল থেকে বের হন তিনি। তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বেগম খালেদা জিয়ার নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য গত বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শে আজ রাতে তাকে বাসায় নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া রাত সাড়ে ১১টার দিকে ফিরোজা ভিলায় পৌঁছেছেন।

দীর্ঘদিন ধরে সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছিলেন তার পরিবার ও দল।

এই সপ্তাহের খবরাখবর

পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ২৫০ কোটি টাকা ফেরত

জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের আহ্বায়ক কমিটি

ভেনিসে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, থানায় অভিযোগ

বিষয়বস্তু

আযাদের আপিল শুনানি চার সপ্তাহ মুলতবি

প্রকাশ:০৮ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের...

দেশে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী নিহত

প্রকাশ:  ০৮ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিদেশযাত্রীদের ভুয়া রিপোর্ট, সিলেটে লাখ টাকা জরিমানা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ