প্রসঙ্গ: পশ্চিম পীরমহল্লাহ সিলেট – সন্ত্রাস, চাঁদাবাজী এবং রাহাজানির এক অভয়ারণ্য

নিজস্ব প্রতিবেদক, সময়ের সন্ধান । তারিখ: ৬ই মে’ ২০২৬, বুধবার ।

পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈর শাসনামলে প্রশাসনের ছত্রছায়ায় বেড়ে উঠা কাউন্সিলর আফতাব ৫ই আগস্ট’২০২৫ জনরোষ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়ে স্বপরিবারে লাপাত্তা হওয়ার পর বছর খানেক পশ্চিম পীরমহল্লাহ’র জন সাধারণ কিছুটা হলেও যেন স্বস্থির নিঃশাস ফেলেছিলেন। কিন্তু বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচনে জয়লাভের পর থেকেই আবারও শুরু হয়েছে যেন সেই পুরোনো অবস্থারই পুনরাবৃত্তি। সন্ত্রাসী, চাঁদাবাজ আওয়ামীলীগ কাউন্সিলর আফতাব যেমনই  ধীরে ধীরে শুরু করেছিল তার ত্রাসের রাজত্ব ঠিক একই ধারায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই পাতি নেতা নাসির উদ্দিন রহিম ওরফে (রহিম উদ্দিন) ও সেলিম মিঞা পশ্চিম পীরমহল্লাহ এলাকায় তাদের ত্রাসের রাজত্ব কায়েমে যেন উঠেপড়ে লেগেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এ ব্যাপারে সিলেট বিমান বন্দর থানা তাদেরকে গজিয়ে উঠতে তাদের সহযোগিতার হাত বাড়াতেও যেন কোনো ধরণের কুন্ঠাবোধ করছে না। পচিম পীরমহল্লায় আমাদের একটি টীম সরেজমিনে গিয়ে ক্ষমতাসীন দলের উক্ত দু’জন পাতি নেতার সন্ত্রাস ও চাঁদাবাজের আদ্যপান্ত ঘাঁটতে গিয়ে আমাদের সংগ্রহে যা এসেছে তা আমরা জনসমক্ষে তুলে ধরলাম।

সম্প্রতি সিলেটের পশ্চিম পীর মহল্লায় রাতের আঁধারে বস্তাভর্তি ভয়ংকর অনেকগুলো দেশীয় অস্ত্রসহ জনতার হাতে ধরা পড়ে “রাফি” নামের এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে “রাফি” বারবার স্বীকার করেছে যে, অস্ত্রগুলো দিয়ে তাকে নিতে পাঠিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম মিঞা। অথচ সিলেট বিমানবন্দর থানা পুলিশ বলছে ভিন্ন কথা! তাদের দাবি, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ তারা অভিযান চালিয়ে “রাফি” নামের জনৈক যুবক কে তারা গ্রেফতার করেছে। আর রহস্যজনকভাবে পুলিশের বিবৃতিতে সম্পূর্ণ গায়েব হয়ে গেছে মূল হুতা সেলিম মিঞা’র নাম।

গত ২৯ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পশ্চিম পীর মহল্লায় সন্দেহজনকভাবে ঘোরার সময় স্থানীয়রা “রাফি” কে আটক করে। এ সময় তার কাছ থেকে দা, চায়নিজ কুড়াল এবং মোটরসাইকেলের চেইন-গিয়ার দিয়ে বানানো ভয়ংকর সব অস্ত্র উদ্ধার করা হয়। আটকের পর জনতার জিজ্ঞাসাবাদে সে অন্তত ৪-৫ বার স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম মিঞা এবং তার সহযোগী ‘লেংড়া’ মিজানের নাম উচ্চারণ করে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

নিম্নের লিংক এ তার সত্যতা পরখ করে নিতে পারেন –

লিংক -১: https://www.facebook.com/reel/4424985901094146

লিংক -২: https://www.facebook.com/reel/1313828040894481

স্থানীয়রা হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করলেও, ঘটনার পর সিলেট বিমানবন্দর থানা পুলিশ পরেরদিন তারা পত্রিকায় বিবৃতি দিয়ে জনসাধারণকে জানায় এবং দাবি করে যে সিটিএসবি’র ‘গোপন তথ্যের’ ভিত্তিতে তারা না কি “রাফি” কে গ্রেপ্তার করেছে। এমনকি রাফি’র দেওয়া তথ্যের ভিত্তিতে বনকলাপাড়াস্থ পীর মহল্লা পাহাড়িকা আবাসিক এলাকায় মো. জিয়া মিয়ার নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এই সকল অস্ত্র উদ্ধারের দাবি করে পুলিশ।

পুলিশের এমন পরস্পরবিরোধী ভূমিকা এবং স্বেচ্ছাসেবক দল নেতা সন্ত্রাসী ও চাঁদাবাজ সেলিম মিঞা’র নাম গোপন করায় চরম ক্ষুব্ধ এলাকাবাসী। সাধারণ মানুষের অভিযোগ, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ আমলে যেভাবে আজ্ঞাবহ পুলিশ দলীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অপকর্মে সহযোগিতা করত এবং তাদের নাম এজাহার থেকে বাদ দিত, বিমানবন্দর থানা পুলিশ ঠিক সেই পুরনো পথেই হাঁটছে।

স্থানীয় বাসিন্দা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “আমরা নিজেরা রাফি’কে আটক করি, ভিডিও করি, রাফি নিজেই সেলিম মিঞার নাম বলে। তারপরও পুলিশ গিয়ে বলে ‘গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার’, সেলিম মিঞার নাম একবারও উল্লেখ নাই। এটা তো আওয়ামী লীগ আমলের সেই একই গল্প। তখন আফতাব কাউন্সিলরের সন্ত্রাসীরা এভাবে ছাড়া পেত। এখন ক্ষমতা বদলালে কি একই খেলা আবার শুরু হলো?” এলাকাবাসীর প্রশ্ন, সরকার পরিবর্তন হলেও পুলিশের ছত্রচ্ছায়ায় ভিন্ন দলের মোড়কে সেই পুরনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরই কি পুনর্বাসন করা হচ্ছে? পুলিশ এই ঘটনায় পরিকল্পিতভাবে স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসী চাঁদাবাজ নেতা সেলিম মিঞার নাম গোপন করার চেষ্টা করছে।

খোঁজ নিয়ে জানা যায়, কথিত উক্ত চাঁদাবাজ সেলিম মিঞা (তেরা মুহুরীর ছেলে) সে মূলতঃ পশ্চিম পীর মহল্লার আদৌ কোনো বাসিন্দা নয়, সে খাসদবির সংলগ্ন পাহাড়িকা এলাকার বাসিন্দা। বিগত নির্বাচনের আগেও এই সেলিম মিঞা অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়েছিল, কিন্তু কোনো এক ‘অদৃশ্য ইশারায়’ সে তখন ছাড়া পেয়ে যায়।

উল্লেখ্য, উক্ত তেরা মুহুরীর ছেলে কথিত চাঁদাবাজ সন্ত্রাসী সেলিম মিঞা পশ্চিম পীর মহল্লার মসজিদ ও ক্লাব কমিটিতে দায়িত্বশীল পদেও আসীন রয়েছে, কিন্তু কিভাবে সে এই পদে স্থান পেয়েছে— এই প্রশ্নের উত্তর খুঁজতে পশ্চিম পীর মহল্লায় আমাদের সংবাদ প্রতিনিধি সরেজমিনে গেলে আরও নজিরবিহীন তথ্য উঠে আসে।

স্থানীয় সূত্র জানায়, পশ্চিম পীর মহল্লার জামায়াতে ইসলামী সিলেট এর বিতর্কিত এবং কথিত এক নেতা হাফিজ আব্দুল হাই হারুন। তিনি পীর মহল্লার অঘোষিত জমিদার হিসাবেই নিজেকে মনে করেন। তিনি পীরমহল্লাস্থ সকল মসজিদ কমিটি, বাজার কমিটি, মাদ্রাসা, স্কুল এবং স্থানীয় ক্লাব সহ সব কিছুরই উপদেষ্ঠা, প্রধান উপদেষ্টা কিংবা সভাপতি। তিনি নিজের ইচ্ছা হলে যাকে ইচ্ছা কমিটিতে ঢুকিয়ে দেন এবং বের ও করে দিতে বা অবাঞ্চিত ঘোষণা করতে দ্বিধা করেন না। তিনি নিজে এই সকল কমিটিতে নিজেই দিন ধার্য্য করে নির্বাচন দেন, ভোট শেষে নিজে ভোট গণনা করেন, নিজে ভোট গণনা করে নতুন কমিটি ঘোষণা করেন এবং মজার ঘটনা হলো যে, এই সকল কমিটিতে তিনিই কিন্তু সকল সময় হয় সভাপতি নতুবা প্রধান উপদেষ্ঠা হিসাবে বিপুল ভোটে বিজয়ী হয়ে যান।

যেহেতু তিনি জামায়াতে ইসলামীর লেবাসধারী তাই এলাকার জনগণ তাকে সম্মান দেখিয়ে কিছু বলতেও পারেন না। তবে জামায়াতে ইসলামী’র পীরমহল্লার বাসিন্ধা অনেকেই হাফিজ আব্দুল হাই হারুন এর এসকল কর্মকান্ডে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অবস্থান নিয়েছেন এবং তারা সিলেট মহানগর জামায়াত ইসলামীকেও বার বার অবহিত করে আসছেন। অবশ্য কথিত আওয়ামীলীগ সন্ত্রাসী কাউসিলার আফতাব তাকে দীর্ঘ ১৫ বছর সকল প্রকার কমিটি থেকে বের করে দিয়েছিলো এবং তার কিছু সন্ত্রাসীদের দ্বারা হাফিজ আব্দুল হাই হারুনকে বেশ কয়েকবার শারীরিক ভাবে লাঞ্চিত ও অপমানিত করেছিল।

৫ই আগস্ট’২০২৫ পরবর্তী সময়ে আওয়ামী সন্ত্রাসী কাউন্সিলর আফতাব পলায়নের পর হাফিজ আব্দুল হাই হারুন নিজের জায়গা তিনি পুনরায় পাকাপোক্ত করতে উঠেপড়ে লেগেছেন। এক্ষেত্রে তিনি নিজের পূর্ব প্রস্তুতি চিন্তাকল্পে তিনিই ৫ই আগস্ট’২০২৫-এর পরে ঐকতান ক্লাবের নতুন কমিটি ঘুসনা দেন, এবং উক্ত কমিটিতে সেক্রেটারি হিসাবে নিয়োগ দেন যুবদল এর চাঁদাবাজ ও সন্ত্রাসী নাসির উদ্দিন রহিম ওরফে (রহিম উদ্দিন) কে। এরপর তিনি তেরা মুহুরীর ছেলে কথিত স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজ সন্ত্রাসী পাতিনেতা সেলিম মিঞা কে ক্লাব ও মসজিদ কমিটিতে অন্তর্ভুক্ত করেন এবং সেলিম মিঞাকে ঐকতান ক্লাব ও মসজিদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করেন। অথচ সেলিম মিঞা নিজেই জনসমক্ষে বলে যে, “আমি পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আমি সব সময়ই অপবিত্র থাকি। বারবার অনুরোধ করে তিনি কেন আমাকে মসজিদ কমিটিতে অন্তর্ভুক্ত করলেন তা আমি নিজেও জানি না।” এলাকার প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানান, ক্লাব কিংবা মসজিদ কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার সময় সদস্য পদের টাকাও বিতর্কিত এই কথিত জামায়াতে ইসলামী নেতা হাফিজ আব্দুল হাই হারুন পরিশোধ করেছেন। এমন কি সেলিম মিঞা নিজেও সে কথা অকপটে অনেক কে বলেছে, কিন্তু এই ব্যাপারে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন এই বিষয়ে সরাসরি হাফিজ আব্দুল হাই হারুন কে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন। নিম্নে রহিম ও সেলিম কে কমিটিতে পদায়নের লিংক দেয়া হলো যা দেখে জনসাধারণের পক্ষে তার সত্যতা যাচাই করা সহজ হবে।

লিংক – https://www.facebook.com/reel/1337310234499022

উল্লেখ্য, স্থানীয় অনেকের সাথে আলাপ করে জানা যায় যে নাসির উদ্দিন রহিম ওরফে (রহিম উদ্দিন) ও সেলিম মিঞা দুই জনই প্রায় দিন রাতে কথিত ও বিতর্কিত জামায়াত নেতা হাফিজ আব্দুল হাই হারুনের বাসায় আলাদা আলাদা ভাবে যাতায়াত করে থাকে এবং তারই একান্ত সহযোগিতায় স্বাভাবিক ভাবেই ঐকতান ক্লাব ও মসজিদ কমিটিতে পদমর্যাদা লাভের পর থেকে এই দুই চাঁদাবাজ ও সন্ত্রাসী নিতান্তই বেপরোয়া হয়ে উঠেছে, যা পীরমহল্লার জনজীবনকে বিপন্ন করে বিষিয়ে তুলেছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ অনুযায়ী নাসির উদ্দিন রহিম ওরফে (রহিম উদ্দিন) এর কিছু ছিনতাইয়ের ভিডিও ফুটেজে দেখা যায়, সে প্রকাশ্যে একজন মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যাচ্ছে। আমাদের দেয়া নিম্নে একাধিক ভিডিও লিংক থেকে দেখে নিলে তা সহজেই অনুমান করা যাবে তাহার নির্যাতনের মাত্রা কোন পর্যায়ে পৌঁছেছে।

লিংক -১: https://www.facebook.com/reel/1235748578428780

লিংক -২: https://www.facebook.com/reel/1305525041581847

লিংক -৩: https://www.facebook.com/reel/977156048194550

শুধু অস্ত্র ও চাঁদাবাজিই নয়, সম্প্রতি সেলিম মিঞা তার দল-বল নিয়ে এক প্রবাসীর বাসার সব দরজা-জানালা খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি নগরীর পশ্চিম পীর মহল্লা মাদ্রাসা সংলগ্ন এবং স্টেডিয়ামের ৪নং গেটের পাশে অবস্থিত লন্ডন প্রবাসী মাওলানা মোহাম্মদ আবু সাঈদ করিমের সেমি পাকা বাসা। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, বাসাটি জনৈক লন্ডন প্রবাসী ফজলুল করিমের নিকট বিক্রয়ের কথা শুনে স্বেচ্ছাসেবক দল নেতা নামধারী তেরা মুহরির চাঁদাবাজ সন্ত্রাসী সন্তান সেলিম মিঞা গং উভয় পক্ষের কাছে চাঁদা দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে সেলিম তার দাবিকৃত চাঁদা না পেয়ে গত ২৮ ফেব্রুয়ারি (১০ রমজান শনিবার) দিবাগত রাত ২টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত সেলিমের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তারা দা, কোড়াল, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে গিয়ে বাসার ৮টি কক্ষের দরজা-জানালা খুলে নিয়ে যায়। এ ব্যাপারে বাসার মালিক এসএমপির এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং-২২৭)। ঘটনার বিস্তারিত জানতে হলে সিলেট বিবিসি২৪.কম – এর প্রতিবেদন লিংকে ক্লিক করে তার সত্যতা জেনে নিতে পারেন।

লিংক – https://sylhetbbc24.com/7633/

ইদানীং সেলিম মিঞা ও রহিম উদ্দিন, দুই চাঁদাবাজ সন্ত্রাসীর মধ্যে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের ঘটনা ঘটছে অহরহ। বেশ কয়েকবার দুই গ্রুপ একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটিয়েছে। স্থানীয় সূত্র জানায়, “সেলিমের আদায় করা চাঁদায় রহিম উদ্দিন ভাগ বসাতে চায়, আবার রহিম উদ্দিনের আদায় করা চাঁদায় সেলিম মিঞা ভাগ বসাতে চায়।” এই কারণেই তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে।

স্থানীয়রা মনে করছেন, পলাতক সন্ত্রাসী আওয়ামী লীগ আমলের কাউন্সিলর আফতাবের পথেই হাঁটছেন সেলিম মিঞা ও নাসির উদ্দিন রহিম ওরফে (রহিম উদ্দিন)। আফতাবের সময় যেমন চাঁদাবাজি, ছাগল চুরি, ছিনতাই, রাহাজানি ছিল তেমনি এখন এই দুই সন্ত্রাসীর নামেও এলাকায় একই ধরনের অভিযোগ রয়েছে। ক্রমাগত এইসকল সন্ত্রাসী কর্মকান্ডে সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লা ও সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও সংশয় ক্রমাগত বেড়েই চলেছে। ক্ষমতাসীন দলের সন্ত্রাসী চাঁদাবাজরা পুলিশের সহযোগিতায় বেপরোয়া হয়ে উঠলে আইনের শাসন কোথায় থাকে – এখন এই প্রশ্ন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আমাদের প্রতিনিধিগণ সংশ্লিষ্ট থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করলে তারা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তদন্ত চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তবে স্থানীয় জনতা সেই কথায় আর আস্থা রাখতে পারছেন না। তাঁদের ভাষ্য, “আওয়ামী লীগ আমলেও পুলিশ বলত ‘তদন্ত চলছে’, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হতো না। এখন ক্ষমতা বিএনপির হাতে, যারা আওয়ামীলীগের হাতে নির্যাতিত হয়েছে বিগত ১৫ বছর, তারপরেও ক্ষমতায় এসে সেই একই পুরোনো গান। এখন প্রশ্ন হলো: তাহলে আমাদের সাধারণ মানুষের ভবিষ্যৎ কী?”

স্থানীয় জনতার হাতে আটক অস্ত্রধারী যুবক রাফি’র ভিডিও স্বীকারোক্তি থাকার পরও পুলিশ যদি স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম মিঞার নাম গোপন করে এবং ক্ষমতাসীন দলের সন্ত্রাসী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘ভিন্ন কাহিনি’ তৈরি করে, তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত দেয়— সন্ত্রাস ও চাঁদাবাজির সংস্কৃতি আওয়ামী লীগের পর বিএনপি আমলেও একই রয়ে গেছে, এ যেন মদের বোতলের লেবেল পাল্টিয়েছে কিন্তু বোতলের ভিতরে সেই পুরোনো মদ ই রয়ে গেছে। পুলিশের ‘দুমুখী ভূমিকা’ নিয়ে স্থানীয় জনগণের প্রশ্নের উত্তর দিতে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের কেউ এগিয়ে আসেননি।

আইনের শাসন ও ন্যায়বিচারের প্রত্যাশায় পশ্চিম পীরমহল্লার এলাকাবাসীর আকুতি একটাই, তাহারা ক্ষমতাসীন দল বিএনপি’র চেয়ার পারসন এবং প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, আপনার পিতা ও মাতার এই দল থেকে এই সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে এদেরকে স্থায়ী ভাবে বহিস্কার করুন আপনার দলকে কলুষমুক্ত করুন, এদেরকে পুনরায় দলে নিয়ে পুনর্বাসিত করা থেকে বিরত থাকুন। দয়া করে আমাদেরকে একটুখানি স্বস্তিতে বাঁচতে দিন। এই সকল সন্ত্রাসীদের ব্যাপারে আপনার প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বলুন। পীরমহল্লার এলাকাবাসীরা আরো বলছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, আপনিও সিলেটের সন্তান। কথিত এবং বিতর্কিত এই জামায়াত নেতা হাফিজ আব্দুল হাই হারুনের পশ্চিম পীরমহল্লার সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নোংরা রাজনীতির বীভৎসতা’র ব্যাপারে আপনিও পদক্ষেপ নিয়ে আমাদের পশ্চিম পীরমহল্লার সাধারণ মানুষের জনজীবনকে একটুখানি স্বস্থির নিশ্বাস ফেলতে সহযোগিতা করুন। মহান আল্লাহ আপনাদের দু’জনেরই সহায় হোন।

এই সপ্তাহের খবরাখবর

মাধবপুরে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ০৭ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

মাধবপুরে ট্রাকে ২৯ কেজি গাঁজা, আটক ২

প্রকাশ: ০৭ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ধসে ঝুঁকিতে হামরকোনার সড়ক, আতঙ্কে গ্রামবাসী

প্রকাশ: ০৭ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ফের প্রাণ ফিরছে সিলেট হাইটেক পার্কে

প্রকাশ: ০৭ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

নড়াইলের এসপি হলেন সুনামগঞ্জের আহসান উদ্দিন সামী

প্রকাশ: ০৭ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

মাধবপুরে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ০৭ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

মাধবপুরে ট্রাকে ২৯ কেজি গাঁজা, আটক ২

প্রকাশ: ০৭ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ধসে ঝুঁকিতে হামরকোনার সড়ক, আতঙ্কে গ্রামবাসী

প্রকাশ: ০৭ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ফের প্রাণ ফিরছে সিলেট হাইটেক পার্কে

প্রকাশ: ০৭ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

নড়াইলের এসপি হলেন সুনামগঞ্জের আহসান উদ্দিন সামী

প্রকাশ: ০৭ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ভারী ধাতু আর প্লাস্টিকে দূষিত সুতাং নদ

প্রকাশ: ০৭ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

মালিকহীন বাছুর নিয়ে এসএমপির মানবিক উদ্যোগ

প্রকাশ: ০৭ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ