নিহত শ্রমিকদের মরদেহ বহনে সহায়তায় এগিয়ে এলো এসনিক

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের সন্ধান অনলাইন।

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট নির্মাণশ্রমিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর মানবিক সহায়তায় এগিয়ে এসেছে সিলেটের সামাজিক সংগঠন এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক)। নিহত শ্রমিকদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ সহায়তা প্রদান করেছে সংগঠনটি।

রোববার বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ দাফনের জন্য নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান। এ সময় মরদেহ পরিবহনে আর্থিক সংকটে পড়া কয়েকটি পরিবারের পাশে দাঁড়ায় এসনিক।

সংগঠনটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গোলজার জানান, হাসপাতালে উপস্থিত থাকা পাঁচটি পরিবারের হাতে নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাম্বুলেন্স ভাড়ার সহায়তা তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, নিহতদের মরদেহ বহনে সরকারি কোনো সহায়তা না পাওয়ার বিষয়টি জানার পর মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। শোকাহত পরিবারের এই কঠিন সময়ে সামান্য সহযোগিতাও তাদের জন্য অনেক বড় সহায়তা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

নিহত দুই ভাই আজির উদ্দিন ও আমির উদ্দিনের খালাত ভাই রাফি ও শামীম বলেন, এমন দুঃসময়ে রাষ্ট্রীয় সহায়তা প্রত্যাশা করলেও বাস্তবে একটি সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে। তারা জানান, এই সহযোগিতা তাদের কাছে মানবিকতার বড় উদাহরণ হয়ে থাকবে।

নিহত ফরিদুল ইসলামের ভাইও এসনিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিবারের জন্য সময়টি অত্যন্ত কঠিন। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার খরচ জোগাড় করাও তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছিল। এমন সময়ে সংগঠনটির সহায়তা অনেক স্বস্তি এনে দিয়েছে।

ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সাজেদুল করিম। তিনি বলেন, একসঙ্গে আটজন নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। তিনি এসনিকের মানবিক উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সমাজের বিভিন্ন স্তরে এ ধরনের সহমর্মিতার সংস্কৃতি ছড়িয়ে পড়া প্রয়োজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সাল আহমদ বাবলু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইউসুফ আলী এবং সংগঠক ওমর মাহবুব।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন নারী শ্রমিকও ছিলেন। তারা সবাই ভোরে সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে নির্মাণকাজে অংশ নিতে লালাবাজারের দিকে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের অভিযোগ, ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ গ্রামের দুই ভাই আজির উদ্দিন ও আমির উদ্দিন, ধর্মপাশার সরিষা গ্রামের নার্গিস আক্তার, দিরাই উপজেলার সেচনী গ্রামের মনি বেগম, একই উপজেলার ভাটিপাড়া গ্রামের নুরুজ আলী ও নূর নগরের ফরিদুল ইসলাম, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস এবং পুটামারা গ্রামের বদরুল আমিন।

এসনিকের পক্ষ থেকে নিহত আমির উদ্দিন, আজির উদ্দিন, পাণ্ডব বিশ্বাস, মনি বেগম ও ফরিদুল ইসলামের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পর শ্রমিক পরিবহনে নিরাপত্তাহীনতা ও পণ্যবাহী যানবাহনে যাত্রী বহনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। স্থানীয় সচেতন মহল বলছে, নির্মাণশ্রমিকদের নিরাপদ পরিবহন নিশ্চিত না হলে এ ধরনের দুর্ঘটনা বন্ধ হবে না। পাশাপাশি দুর্ঘটনায় নিহত শ্রমিক পরিবারের জন্য জরুরি সহায়তা ও রাষ্ট্রীয় তৎপরতা বাড়ানোর দাবিও উঠেছে।

এই সপ্তাহের খবরাখবর

কই মাছ কেন বৃষ্টিতে ডাঙায় ওঠে

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সিলেটে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ফসল হারিয়ে কৃষকের চোখে জল, আস্থা আল্লাহর ওপর

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

নামাজরত অবস্থায় বৃদ্ধ খুন, তোলপাড় শ্রীমঙ্গল

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সিলেটে শুরু বোরো ধান-চাল সংগ্রহ অভিযান, লক্ষমাত্রা ২২ হাজার টন

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

কই মাছ কেন বৃষ্টিতে ডাঙায় ওঠে

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সিলেটে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ফসল হারিয়ে কৃষকের চোখে জল, আস্থা আল্লাহর ওপর

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

নামাজরত অবস্থায় বৃদ্ধ খুন, তোলপাড় শ্রীমঙ্গল

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ নতুন এয়ারক্রাফট

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বড়লেখায় ৮৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশ: ০৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ