চাঁদা না দেওয়ায় সিলেটে আবাসন ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা

সিলেটে চাঁদা না দেওয়ায় মোজাহিদ আহমদ বাবুল (স্বত্বাধিকারী—হলি ল্যান্ড রিয়েল এস্টেট লিমিটেড) নামের এক আবাসন ব্যবসায়ীর ওপর সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। আজ রবিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে নগরীর দর্শনদেউড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ওয়েসিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও আহত বাবুলের পরিবারের বরাতে জানা যায়, গত ১২ আগস্ট স্থানিয় সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী বাবুলের নতুন আবাসন প্রকল্পে গিয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করে এবং শ্রমিকদের কাজ বন্ধ করার নির্দেশ দেয়। শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে বাবুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ সকালে একই গ্রুপ আবারও হামলা চালায়। সন্ত্রাসী বাহিনীর সংঘবদ্ধ সন্ত্রাসীরা অফিসে ঢুকে বাবুলকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। প্রতিষ্ঠানের ম্যানেজার নাজির আহমদ বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। হামলাকারীরা অফিস থেকে ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ব্যাংক চেকবই, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বাবুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ মাইনুল জাকির, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই সপ্তাহের খবরাখবর

দোয়ারাবাজারে দুর্যোগ প্রস্তুতিতে সমন্বয় জোরদারের আহ্বান

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মহড়া, জোরদার অভিযান

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাষ্ট্রীয় কাজে স্থগিত বাণিজ্যমন্ত্রীর সিলেট সফর

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকের ছায়া

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ঋণের চাপের অভিযোগ, বড়লেখায় যুবকের মৃত্যু

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

মাধবপুরে আর্জেন্টিনার পতাকার আদলে সাজানো গাছ

প্রকাশ: ১৯ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ