সিলেটে চাঁদা না দেওয়ায় ট্রাভেলস ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল

সিলেট প্রতিনিধিঃ: সময়ের সন্ধান ডেস্ক । সময়ের সন্ধান অনলাইন।

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ছবদিল আলম নামের এক ট্রাভেলস ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১৩ আগস্ট ২০২৩) দুপুর ১: ৩০ ঘটিকার সময় আম্বরখানায় অবস্থিত তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘শাহজালাল এয়ার ইন্টারন্যাশনাল’-এ এই হামলা চালায় স্থানীয় একদল সন্ত্রাসী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছবদিল আলম ও তাঁর ভাই তাইবুর রহমানের কাছে বেশ কিছুদিন ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি চক্র। নির্ধারিত সময়ে চাঁদার টাকা দিতে না পারায় গতকাল দা, ছুরি, রড ও হকি স্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়।

হামলার একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ছবদিল আলমের বাম হাতের আঙুল ও তালু গুরুতরভাবে কেটে যায়। এছাড়া তাঁর মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের অভিযোগ, হামলার সময় স্থানীয় একটি ক্রীড়া দলের টিকিট কেনার জন্য অফিসে রাখা প্রায় ১৫ লাখ টাকাও লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলার পর সন্ত্রাসীরা পুনরায় ওই প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। এ সময় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সরঞ্জাম পুড়িয়ে দিয়ে পুরো অফিসটি তারা দখল করে নেয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত ব্যক্তির খোঁজখবর নিয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সপ্তাহের খবরাখবর

সিলেটে শ্রমিক হাটে ভিড়, কাজ না পেয়ে ফিরছেন অনেকে

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ওসমানীতে সাংবাদিকদের ওপর হামলা, শনিবার সমাবেশ

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সিলেট সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

৫৭৩ কোটি টাকার ডাইক, তবু থামছে না কুশিয়ারা ভাঙন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ঠাকুরগাঁও-১ এ ভোট শেষ, চলছে ফল গণনা

প্রকাশ: ২৯ অক্টোবর  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

রাজনীতিতে আ.লীগের ফেরা জনগণ মেনে নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৯ অক্টোবর  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ