পরিচ্ছন্ন ও সমৃদ্ধ সমাজ গঠনে সিলেটে আত্মপ্রকাশ করল ‘জাগরণ সমাজ কল্যাণ সংস্থা’

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লায় একটি পরিচ্ছন্ন, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও সুখী সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক সংগঠন ‘জাগরণ সমাজ কল্যাণ সংস্থা’। “মানবতার সেবায়, সমাজের কল্যাণে— ঐক্যবদ্ধ জাগরণ”— এই মহান স্লোগানকে ধারণ করে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সম্প্রতি সংগঠনটির কার্যক্রম সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাজিদ আহমেদ চৌধুরী (রানা) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহারিয়া খান।

সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে চারটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো— শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আলোকিত মানুষ গড়া, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মাধ্যমে সুস্থ জীবন ও সুন্দর আগামী নিশ্চিত করা, সামাজিক কল্যাণে সবার জন্য সমান সুযোগ তৈরি করা এবং দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়া।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি গাওহার আপসানি দুর্বার, সহ-সভাপতি আরাফাত আহমেদ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান বিন ওলি, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ ফাহাদ, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান মাহি, ক্রীড়া সম্পাদক মেরাজ হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক মুরাদ মিয়া। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে নাজমুল হুদা সরওয়ার, প্রচার সম্পাদক হিসেবে শেখ সাকিব ও সহ-প্রচার সম্পাদক হিসেবে জুবায়ের আহমেদ মাহি দায়িত্ব পালন করবেন। কমিটিতে ১৫ জন নির্বাহী সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনটিকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য কয়েস আহমেদ চৌধুরী, সাজু আহমেদ চৌধুরী, মাসুক মিয়া, ওলিউর রহমান, জিল্লু মিয়া, আব্দুর রহিম, শহীদুর রহমান, আব্দুল গাফফার, শেখ আবু সালেহ মুসা এবং আখতারুজ্জামানকে নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। এর পাশাপাশি হাসেম মিয়া, সৈয়দ আলিমুল ইসলাম আলম প্রমুখসহ ৭ জনকে উপদেষ্টা সদস্য হিসেবে রাখা হয়েছে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, “উন্নয়নের পথে, মানবতার সাথে” থাকার যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন, তা বাস্তবায়নে স্থানীয় তরুণ সমাজ ও মুরুব্বিদের নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। বৃহত্তর পীরমহল্লা এলাকার মানুষের কল্যাণে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এই সপ্তাহের খবরাখবর

ষষ্ঠ শ্রেণিতে ২০২৭ থেকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শিশুর বিকাশে পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতায় জোর

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

চুনারুঘাটে বিতর্কিত ভিডিও, এএসআই প্রত্যাহার

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ছাতকে অভিযানে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

সিলেটের টাইম টাওয়ার ভাঙা হলো, জায়গায় হবে নতুনটি

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির যাত্রা, নতুন স্বপ্ন তরুণদের

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রমজানের আগে তিন ধাপে ইউপি ভোটের পরিকল্পনা

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ