হবিগঞ্জ-সিলেট রুটে চালু হচ্ছে এসি বাস

হবিগঞ্জ-সিলেট রুটে প্রথমবারের মতো চালু হচ্ছে অত্যাধুনিক এসি বাস সার্ভিস। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের উদ্যোগে প্রাথমিকভাবে চারটি এসি বাস চালু করা হবে।

যাত্রী চাহিদা অনুযায়ী সংখ্যা ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

মোটর মালিক গ্রুপের নেতারা জানান, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিক্ষার্থীদের আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গত মাসে সংগঠনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে হবিগঞ্জ-সিলেট বাইপাস ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে ১১৫টি বাস চলাচল করে। প্রতিদিন এসব রুটে গড়ে আট হাজারের বেশি যাত্রী যাতায়াত করেন। তবে দীর্ঘদিন ধরে যাত্রী হয়রানি ও সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, “এখন যে কয়টি স্পেশাল বাস চলছে, যাত্রীদের আগ্রহ দেখে বোঝা যায় এসি সার্ভিস সময়ের দাবি। গত এক বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, অবশেষে গত মাসের বৈঠকে সিদ্ধান্ত হয়। ”

তিনি আরও জানান, বিআরটিসির সঙ্গে পরামর্শ করে এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে। হবিগঞ্জ থেকে সকালে এবং সিলেট থেকে বিকেলে বাস ছাড়ার সময়সূচি প্রাধান্য পাবে, যাতে অফিসগামী ও শিক্ষার্থীরা সহজে সুবিধা নিতে পারেন।

এই সপ্তাহের খবরাখবর

বাঁধনকে হেনস্তা: আওয়ামী লীগকে ‘মাফিয়া গ্যাং’ বললেন উপদেষ্টা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ২৫০ কোটি টাকা ফেরত

জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের আহ্বায়ক কমিটি

বিষয়বস্তু

ভেনিসে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, থানায় অভিযোগ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

আযাদের আপিল শুনানি চার সপ্তাহ মুলতবি

প্রকাশ:০৮ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের...

দেশে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী নিহত

প্রকাশ:  ০৮ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ