পদত্যাগে অস্বীকৃতি পেরুর প্রেসিডেন্টের

সরকার বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন পেরুর নতুন প্রেসিডেন্ট হোসে জেরি। বুধবার রাজধানী লিমায় পার্লামেন্ট ভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এরপর প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জোড়ালো হয়। খবর আরব নিউজের।

কর্তৃপক্ষ জানায় বুধবারের বিক্ষোভে প্রায় ১০০ জন আহত হন, যাদের মধ্যে ৮০ জন পুলিশ কর্মকর্তা এবং ১০ জন সাংবাদিকও রয়েছেন।

পেরুর পার্লামেন্ট পরিদর্শনের পর জেরি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশের স্থিতিশীলতা বজায় রাখা আমার দায়িত্ব এবং অঙ্গীকার।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় জেরি পপ তারকা রুইজের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এই মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্ত হবে।

তরুণদের জন্য উন্নত পেনশন এবং মজুরির দাবিতে এক মাস আগে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। অপরাধ ও দুর্নীতিতে কারণে সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকায় বিক্ষোভ দ্রুত বিস্তার লাভ করে।

এক দশকেরও কম সময়ের মধ্যে সপ্তম প্রেসিডেন্ট জেরি গত ১০ অক্টোবর শপথ নেন। বিক্ষোভকারীরা তাকে এবং অন্যান্য আইন প্রণেতাদের পদত্যাগের দাবি জানাচ্ছে।

এরআগে গত সপ্তাহে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের অভিসংশনের মুখে অপসারিত হন।

পেরুর প্রসিকিউটর অফিস জানিয়েছে, পপ তারকা এডুয়ার্ডো রুইজের মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। গণ-বিক্ষোভের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এই সপ্তাহের খবরাখবর

দোয়ারাবাজারে দুর্যোগ প্রস্তুতিতে সমন্বয় জোরদারের আহ্বান

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মহড়া, জোরদার অভিযান

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাষ্ট্রীয় কাজে স্থগিত বাণিজ্যমন্ত্রীর সিলেট সফর

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকের ছায়া

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ঋণের চাপের অভিযোগ, বড়লেখায় যুবকের মৃত্যু

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

মাধবপুরে আর্জেন্টিনার পতাকার আদলে সাজানো গাছ

প্রকাশ: ১৯ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ