সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহেনা চৌধুরীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলায় দুদক উল্লেখ করেন, আসামি ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে বৈধ আয়ের বাইরে ১২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি নিজের নামে ২১টি ব্যাংক হিসাবে মোট ১২৪ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ২৫২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন,২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার স্ত্রীর বিরুদ্ধে হওয়া মামলায় দুদক উল্লেখ করেন, রেহানা চৌধুরী বৈধ আয় ছাড়াই ২৬ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করেন। তিনি ১৯৯৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে ৩টি ব্যাংক হিসাবে মোট ১৫০ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে রাজধানীর সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাগুলো দায়ের করেন।

এই সপ্তাহের খবরাখবর

হবিগঞ্জের নাজমা হত্যা মামলায় বের হচ্ছে নতুন তথ্য

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

চিত্রাঙ্কনে বিভাগসেরা শমশেরনগরের নুজহাত

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শ্রীমঙ্গলে বসতঘরে থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সুনামগঞ্জের হাওরে ডোবা ধান লুটের অভিযোগে ক্ষোভ

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

লোহারপাড়ায় প্রতিবন্ধী নারী নির্যাতন, গ্রেপ্তার ৩

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সিলেটে ব্যাংক অ্যাপে টাকা উধাও, বাড়ছে আতঙ্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

আলোচিত অপহরণ মামলায় আলী আহমদের যাবজ্জীবন

প্রকাশ: ১৩ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ