সিলেটে সাংবাদিক জাকির ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসভবনে হামলা-অগ্নিসংযোগ

প্রকাশ: ২০ জুলাই  ২০২৪। সময়ের সন্ধান ডেস্ক । সময়ের সন্ধান অনলাইন।

সিলেট প্রতিনিধি
সিলেটে সাংবাদিক সৈয়দ তাওহিদুজ্জামান জাকির ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি এই হামলার নেতৃত্ব দিয়েছেন।

জানা যায়, গত ১৯ জুলাই (বুধবার) রাত আনুমানিক ৮টার দিকে একদল দুর্বৃত্ত সিলেট শহরের সাদিপুরে অবস্থিত জাকির ব্যবসাপ্রতিষ্ঠান ‘জাকি এন্টারপ্রাইজ’-এ অতর্কিত হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের ম্যানেজারকেও মারধর করেন হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের মতে, দুর্বৃত্তরা মূলত সাংবাদিক জাকিকে খুঁজছিলেন। ব্যবসাপ্রতিষ্ঠানে তাকে না পেয়ে পরবর্তীতে তারা তার বাসভবনেও তাণ্ডব চালান। সেখানেও ব্যাপক ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।

জাকির পরিবারের সদস্যদের অভিযোগ, হামলাকারীরা জাকিকে খুঁজে পেলে জীবন্ত পুড়িয়ে হত্যার হুমকি দেন। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় পড়ে জাকির স্ত্রী ও সন্তানরা রাতেই বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। ঘটনার পরও বিভিন্ন মাধ্যমে তার খোঁজখবর নেওয়া হচ্ছে বলে পরিবার দাবি করেছে, যা তাদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

সৈয়দ তাওহিদুজ্জামান জাকি দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ও ফটোসাংবাদিক হিসেবে কর্মরত। তার দাবি, গণমাধ্যমে তার সম্পৃক্ততা ও পেশাগত কর্মকাণ্ডের কারণেই তাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় এবং সাংবাদিক জাকির পেশাগত অবস্থানের বিরোধ থেকেই এই ঘটনা ঘটতে পারে। তবে, হামলায় জড়িতদের প্রকৃত রাজনৈতিক পরিচয় ও সম্পৃক্ততার বিষয়টি এখনো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই সপ্তাহের খবরাখবর

৫৭৩ কোটি টাকার ডাইক, তবু থামছে না কুশিয়ারা ভাঙন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ঠাকুরগাঁও-১ এ ভোট শেষ, চলছে ফল গণনা

প্রকাশ: ২৯ অক্টোবর  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাজনীতিতে আ.লীগের ফেরা জনগণ মেনে নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৯ অক্টোবর  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

মার্কিন চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবিতে সিলেটে মশাল মিছিল

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শ্রীমঙ্গলে সাবানা হত্যা: চারজনের মৃত্যুদণ্ড

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, সাজা আরও পাঁচজনের

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ