সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সরঞ্জাম লুট

সিলেট প্রতিনিধিঃ: সময়ের সন্ধান ডেস্ক । সময়ের সন্ধান অনলাইন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট প্রতিনিধি সৈয়দ তাওহিদুজ্জামান জাকির ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় দি এইডেড হাইস্কুল ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহের জন্য ওই কেন্দ্রে গেলে ২০-২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁকে ঘিরে ধরে। এ সময় তারা স্টিলের পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপরি আঘাতে তাঁর বাম হাত ও মাথা গুরুতর জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁর পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরার ব্যাগ, প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পরে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেটের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত সাংবাদিকের খোঁজখবর নিয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সপ্তাহের খবরাখবর

৫৭৩ কোটি টাকার ডাইক, তবু থামছে না কুশিয়ারা ভাঙন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ঠাকুরগাঁও-১ এ ভোট শেষ, চলছে ফল গণনা

প্রকাশ: ২৯ অক্টোবর  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাজনীতিতে আ.লীগের ফেরা জনগণ মেনে নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৯ অক্টোবর  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

মার্কিন চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবিতে সিলেটে মশাল মিছিল

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শ্রীমঙ্গলে সাবানা হত্যা: চারজনের মৃত্যুদণ্ড

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, সাজা আরও পাঁচজনের

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ