ব্যাপক সাড়া ফেলেছে আইফোন ১৭, উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল

আইফোন ১৭-এর বেসিক মডেলের উৎপাদন অন্তত ৩০ শতাংশ বাড়ানোর জন্য সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে অ্যাপল। গত সপ্তাহে শক্তিশালী প্রি-অর্ডার শুরুর পর এ সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দ্য ইনফরমেশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ধারণার চেয়ে বেশি গ্রাহক অ্যাপলের প্রিমিয়াম প্রো মডেলগুলোর পরিবর্তে ৭৯৯ ডলারের আইফোন ১৭ বেছে নিচ্ছেন। এ অবস্থায় আইফোনের অন্যতম সংযোজন প্রতিষ্ঠান চীনের লাক্সশেয়ারকে প্রতিদিনের উৎপাদন প্রায় ৪০ শতাংশ বাড়ানোর জন্য বলা হয়েছে। তবে এ বিষয়ে অ্যাপল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকরা বলছেন, নতুন আইফোন ১৭ লাইনআপে ‘আইফোন এয়ার’ নামের একটি পাতলা মডেল অন্তর্ভুক্ত থাকায় বিক্রির গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। গত কয়েক বছর ধরে স্মার্টফোনের বিক্রি স্থবির থাকায় এবং নতুন সংস্করণগুলোয় খুব কম ফিচার আপডেট থাকায় গ্রাহকরা কম আপগ্রেড করছিলেন।

অন্যদিকে অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল আইফোন ১৭-তে এমন কিছু স্ক্রিন ও ক্যামেরা আপগ্রেড যুক্ত হয়েছে, যা এত দিন শুধু প্রো মডেলেই পাওয়া যেত। ফলে প্রো মডেলের সঙ্গে পার্থক্য অনেকটাই কমে এসেছে।

অ্যাপল বরাবরই তাদের গ্রাহকদের উচ্চমূল্যের ডিভাইসের দিকে টানতে চেয়েছে, তবে এখন মূল্য সংবেদনশীল বাজারের চাপে সিদ্ধান্ত বদলাচ্ছে। এতে প্রশ্ন উঠছে, শুধু প্রিমিয়াম আপগ্রেডের ওপর নির্ভর করে অ্যাপল কতটুকু ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে।

এই সপ্তাহের খবরাখবর

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুতিদের ড্রোন হামলা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ভারতে মসজিদ ভাঙার বিরুদ্ধে খেলাফত আন্দোলনের তীব্র নিন্দা

ধর্মপাশায় বৌলাই নদীতে ডুবে দেড় বছরের শিশু তাবাসছুমের মৃত্যু

চায়না দুয়ারীর দাপটে সুনামগঞ্জে জলমহালের ইজারাদারা চরম বিপাকে

বাউল করিমের দিরাইয়ে নারী শিল্পীদের গানে আপত্তি, অনুষ্ঠান বন্ধ

বিষয়বস্তু

ইউপিডিএফের ৪০ রাউন্ড গুলি: সাজেক থেকে উদ্ধার ৩০০০ পর্যটক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

কানাডার ভিসার লোভে ফেসবুকে প্রতারণা, নিরাপত্তা ঝুঁকিতে দুই নারী

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ