দক্ষিণ সুনামগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ব্যবসায়ীর ওপর হামলা ও দোকান লুট

সুনামগঞ্জ প্রতিনিধি । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের সন্ধান অনলাইন।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হোসেনপুর বাজারে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোঃ নাঈম আহমদ ইমরান নামের এক ব্যবসায়ীর ওপর বর্বরোচিত হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং নগদ অর্থসহ মালামাল লুটের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ আগস্ট ২০২৩) অভিযুক্তরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘নাঈম এন্টারপ্রাইজ’-এ এই তাণ্ডব চালায়।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ীর বোন নাজমিন বেগমকে অভিযুক্তরা হয়রানি ও ইভটিজিং করে আসছিল। এর কড়া প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তারা দোকানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও মূল্যবান ব্যবসায়িক মালামাল লুট করে এবং নাঈম আহমদ ইমরানকে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার। ন্যক্কারজনক এই হামলার পর থেকে ভুক্তভোগীর পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন পার করছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত ব্যক্তির খোঁজখবর নিয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সপ্তাহের খবরাখবর

৫৭৩ কোটি টাকার ডাইক, তবু থামছে না কুশিয়ারা ভাঙন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ঠাকুরগাঁও-১ এ ভোট শেষ, চলছে ফল গণনা

রাজনীতিতে আ.লীগের ফেরা জনগণ মেনে নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিষয়বস্তু

মার্কিন চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবিতে সিলেটে মশাল মিছিল

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শ্রীমঙ্গলে সাবানা হত্যা: চারজনের মৃত্যুদণ্ড

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, সাজা আরও পাঁচজনের

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ