প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বিচার বিভাগের আলাদা সচিবালয়

বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, এরই মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে।

শনিবার (২৫ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)-এর উদ্যোগে এবং সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ অংশীদারত্বে ও সুইডেন দূতাবাসের সহায়তায় ‘Strengthening Investigative Journalism for Supreme Court Reporters’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ল’ বিটের ৪০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

উক্ত কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম শক্তিশালী হাতিয়ার। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত বিটের সাংবাদিকরা আমাদের বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের মাধ্যমে জনগণ আদালতের কার্যক্রম, আইন, ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয়গুলো সম্পর্কে জানতে পারে।

এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে ‘ল’ বিটের সাংবাদিকরা আরও দক্ষ, সচেতন ও পেশাদারভাবে অনুসন্ধানী সাংবাদিকতা পরিচালনা করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সবসময় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কর্মশালা তারই ধারাবাহিক অংশ, যেখানে সুপ্রিম কোর্ট, ইউএনডিপি এবং সুইডেন দূতাবাসের সহযোগিতা আমাদের এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করেছে।

তিনি আরও বলেন, ‘ল’ বিটের সাংবাদিকরা সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সত্য উদঘাটন ও জনগণের আস্থা অর্জন সম্ভব। আমরা বিশ্বাস করি, আজকের প্রশিক্ষণ আপনাদের পেশাগত দক্ষতা আরও বাড়াবে এবং দায়িত্বশীল সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

ইউএনডিপি বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা (রুল অব ল, জাস্টিস এন্ড সিকিউরিটি) রোমানা শোয়েগার বলেন, ‘বাংলাদেশ যখন তার বিচার বিভাগীয় সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, তখন গণমাধ্যমের ভূমিকা হয়ে উঠছে আরও গুরুত্বপূর্ণ। বিচার সংস্কারের এই যাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা অনুধাবন করেই ইউএনডিপি সাংবাদিকদের জন্য এই সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার ধারাবাহিক আয়োজন শুরু করেছে। সঠিক, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক প্রতিবেদন জনসাধারণের উপলব্ধিকে গঠন করে এবং স্বচ্ছতা বাড়ায়। আপনাদের লেখনীতে রয়েছে সেই শক্তি- যার মাধ্যমে মানুষ বিচার, তার অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে বোঝে।’

নিমকোর সহকারী পরিচালক মকবুল হোসাইনের সঞ্চালনায় দিনব্যাপী এই কর্মশালায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার এবং পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাববী, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ুম, কর্মশালার পরিচালক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক, কর্মশালা সমন্বয়ক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক হাফসা আক্তার সোনিয়া প্রমুখ।

এই সপ্তাহের খবরাখবর

ইরান-যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সাইফুরের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, প্রশ্ন রিজভীর

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেনসিডিলসহ নারী আটক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থ ফেরাতে ৫ হাজার কোটি বরাদ্দ

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

১৫ সেপ্টেম্বর প্রথমবার সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ