বুধবার, ফেব্রুয়ারি 11, 2026
21 C
Dhaka

বাঁশখালীতে পরিবারতান্ত্রিক মনোনয়নের বিরুদ্ধে সরব ছাত্রনেতা আশিক

বাঁশখালীতে পরিবারতান্ত্রিক মনোনয়নের বিরুদ্ধে সরব কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রনেতা মফিজুর রহমান আশিক বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমানের ফাঁসি দাবি এবং তাদের নামে কটূক্তিকারীদের যারা সেফ এক্সিট দিয়েছিলো তাদেরকে যেন মনোনয়ন দেয়া না হয়।

শুক্রবার বিকেলে পুঁইছড়ি প্রেমবাজারে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা কর্মসূচিতে তিনি এ বক্তব্য দেন।

Student leader Ashiq 2

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ধানের শীষে মনোনয়নপ্রত্যাশী মফিজুর রহমান আশিক আরো বলেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিলো বাংলাদেশের এক পরিবারতান্ত্রিক স্টাবলিশমেন্টের বিরুদ্ধে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের ফলে জনগণের ঘাড়ে চেপে বসা এক স্বৈরতান্ত্রিক পরিবারকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। আমি জুলাই আন্দোলনের একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে বাঁশখালীতে একটি পরিবারকে প্রশ্ন করতে ও চ্যালেঞ্জ জানাতে এসেছি। কোনো আন্দোলন-সংগ্রামে অংশ না নিয়ে, শুধু বাপ-দাদার নাম ভাঙিয়ে বিএনপির মনোনয়ন কেউ পেতে পারে না। আওয়ামী লীগের সেই চেয়ারম্যান-এমপিরা, যারা তারেক রহমান ও খালেদা জিয়ার ফাঁসি দাবি করেছে এবং কটূক্তি করেছে—তাদের যেসব বিএনপি নেতা সেফ এক্সিট দিয়েছে কিংবা মামলার আসামি হতে দেয়নি, তারা কোনোভাবেই বিএনপির মনোনয়ন পাওয়ার যোগ্য নয়।

এর আগে তার নেতৃত্বে নাপোড়া বাজার থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেমবাজারে গিয়ে শেষ হয়

Student leader Ashiq 1

সাবেক ছাত্রনেতা আশিক বলেন, আমি স্বপ্ন দেখি, একদিন বাঁশখালীর প্রতিটি শিশু শিক্ষা লাভ করবে; প্রতিটি পরিবার মর্যাদার সঙ্গে বাঁচবে; প্রতিটি নাগরিক স্বাস্থ্যসেবায় সমান সুযোগ পাবে; এবং সকল মানুষ ন্যায়, শান্তি ও সমৃদ্ধির আলোয় আলোকিত জীবন যাপন করবে। পাহাড় থেকে উপকূল পর্যন্ত মানুষ একসঙ্গে কাজ করবে শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও অগ্রগতির জন্য। এমন স্বপ্নের বাঁশখালীই হবে উন্নয়নের মডেল।

তিনি আরো বলেন, আমি বাঁশখালীর পশ্চিম, পূর্ব, উত্তর ও দক্ষিণের প্রতিটি মানুষকে রক্ষা করব। অবিচার, নিপীড়ন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাব। জনগণের স্বাধীন মতপ্রকাশ ও অধিকার রক্ষায় আমি সর্বদা পাশে থাকব।

আশিক আরো বলেন, আপনারা যদি আমার ওপর আস্থা রাখেন, আমি আপনাদের কখনো পরিত্যাগ করব না। আমি স্বপ্ন দেখি, একদিন আমার প্রিয় বাঁশখালী হবে আশার, ন্যায়ের ও মানবতার আলোকবর্তিকা।

এই সপ্তাহের খবরাখবর

পশ্চিম পীর মহল্লায় গণসংযোগ: স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ!

সিলেটের পশ্চিম পীর মহল্লায় আজ এক বিশাল গণসংযোগ কর্মসূচি...

পশ্চিম পীর মহল্লায় দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করলেন সাজিদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী...

সিলেটে উৎসবমুখর পরিবেশে জালালাবাদে দাঁড়িপাল্লার প্রচারণায় সাজিদ আহমেদ চৌধুরী রানা

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জালালাবাদ আবাসিক এলাকায় আজ আসন্ন নির্বাচন...

সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত...

মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এম.পি প্রার্থী...

বিষয়বস্তু

পশ্চিম পীর মহল্লায় ব্যাডমিন্টন উদ্বোধনী ম্যাচের আয়োজন

সিলেট শহরের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা মাঠে...

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড...

বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিল সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ