অবশেষে ভোগান্তির অবসান: নামজারি পদ্ধতি বাতিল, আর লাগবে না নামজারি!

অবশেষে ভূমি মালিকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। বাতিল করা হচ্ছে বর্তমান নামজারি পদ্ধতি—এখন থেকে আলাদা করে নামজারির আবেদন করতে হবে না। সরকার বলছে, নতুন স্বয়ংক্রিয় নামজারি (অটোমেশন) প্রক্রিয়ায় দলিল রেজিস্ট্রির সঙ্গেই সম্পন্ন হবে নামজারি।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই ব্যবস্থা ইতোমধ্যে দেশের ৩০টিরও বেশি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এখন তা সারাদেশে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি রেজিস্ট্রির সময়ই জমির দাতা ও ক্রেতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে—দাতা আসল মালিক কিনা, জমিতে কোনো বিরোধ আছে কিনা, জমাখারিজ বা খতিয়ান হালনাগাদ রয়েছে কিনা—সব কিছুই একসঙ্গে নিশ্চিত করা হবে।

এই যাচাই সম্পন্ন হওয়ার পর দলিল রেজিস্ট্রির সঙ্গে সঙ্গেই ভূমি অফিস থেকে ‘গ্রিন সিগন্যাল’ যাবে, এবং সেই মুহূর্তেই নতুন মালিকের নামে নামজারি হয়ে যাবে। অর্থাৎ, আর আলাদা করে আবেদন বা দৌড়ঝাঁপ করতে হবে না।

ভূমি মন্ত্রণালয় জানায়, এই স্বয়ংক্রিয় নামজারি প্রক্রিয়ায় দুর্নীতি ও হয়রানির সুযোগ বন্ধ হবে। আগে যেখানে আবেদন, ঘুষ, দেরি ও অস্পষ্টতার কারণে বছর বছর ভোগান্তি চলত, এখন একবার দলিল রেজিস্ট্রি করলেই ভূমি মালিক পাবেন খতিয়ান, হোল্ডিং নম্বর ও খাজনা প্রদানের পূর্ণাঙ্গ কাগজপত্র একসঙ্গে।

ভূমি উপদেষ্টা বলেন, “এই বছরের মধ্যেই ভূমি মালিকরা নতুন স্বয়ংক্রিয় নামজারি ব্যবস্থার সুফল পাবেন। এটি কার্যকর হলে নামজারি সংক্রান্ত দুর্নীতি, দেরি ও হয়রানি চিরতরে বন্ধ হবে।”

নতুন ব্যবস্থাটি বাস্তবায়িত হলে ভূমি অফিসে নামজারি নিয়ে বছরের পর বছর ঝুলে থাকা আবেদন ও জনগণের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

এই সপ্তাহের খবরাখবর

মৌলভীবাজারে মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটি ঘোষণা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

কানাইঘাটে এনসিপির পদযাত্রা ঘিরে টানটান উত্তেজনা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বন্দরবাজারের আবাসিক হোটেলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

চট্টগ্রামের অপরাধজগতের নতুন মুখ ডেভিড ইমন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সোনালী ব্যাংক ও গোয়াইনঘাট কলেজের চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

বাতাসের মাঝে গান শোনা নিয়ে প্রশ্ন ববি হাজ্জাজের

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশি নিহত

প্রকাশ: ২৮ জুলাই  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

প্রকাশ:২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ