ঐতিহাসিক তেলিয়াপাড়া বাংলো: ৫৫ বছরেও সংরক্ষণ হয়নি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের সন্ধান অনলাইন।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলোটি মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ৫৫ বছর পরেও তা সংরক্ষণ করা হয়নি। ১৯৭১ সালের ৪ এপ্রিল এই বাংলোতে স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ২৭ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার উপস্থিতিতে সেই বৈঠকে মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণ করা হয় এবং স্বাধীনতার শপথ গ্রহণ করা হয়। বৈঠকে অস্ত্রের যোগান, আন্তর্জাতিক সমর্থন ও দেশের রণকৌশল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সেখানে উপস্থিত সামরিক কর্মকর্তাদের মধ্যে ছিলেন কর্ণেল আতাউল গনি ওসমানী, লেঃ কর্ণেল সালেহ উদ্দিন মোহাম্মদ রেজা, মেজর কে এম সফিউল্লাহ, মেজর খালেদ মোশারফ, মেজর কাজী নুরুজ্জামান, মেজর মঈনুল হোসেন চৌধুরী, মেজর নুরুল ইসলাম, মেজর সাফায়েত জামীল এবং মেজর সি আর দত্ত প্রমুখ। এই সভার মাধ্যমে মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে ১১টি সেক্টর ও ৩টি ব্রিগেডে ভাগ করা হয়। তেলিয়াপাড়া চা বাগান তখন মুক্তিযোদ্ধাদের জন্য একটি প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহৃত হত।

তেলিয়াপাড়ার কৌশলগত গুরুত্ব ছিল অপরিসীম। সড়ক ও রেলপথে বৃহত্তর সিলেটে প্রবেশের ক্ষেত্রে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ছিল মুক্তি বাহিনীর গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯৭১ সালের ২১ জুনের পরে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের কারণে সেক্টর হেড কোয়ার্টার অন্যত্র সরিয়ে নেওয়া হয়। স্বাধীনতার পর ২, ৩ ও ৪ নং সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোর পাশে বুলেট আকৃতির স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ১৯৭৫ সালের জুন মাসে এই স্মৃতিসৌধের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ বীর উত্তম পিএসসি।

মুক্তিযোদ্ধারা মনে করিয়ে দেন, তেলিয়াপাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতি। তবে সরকারি পর্যায়ে এখনো বাংলোটি সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। তারা দাবি করছেন, বাংলোতে রেস্ট হাউজ নির্মাণ, উন্নয়নমূলক কার্যক্রম এবং জাদুঘর স্থাপনসহ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ সংরক্ষণের ব্যবস্থা জরুরি।

প্রতিবছর ৪ এপ্রিল হবিগঞ্জ জেলা ও মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ঐতিহাসিক দিবসটি পালন করা হয়। এই বছরও সকাল ১১টায় মহান মুক্তিযুদ্ধের প্রথম সদরদপ্তর তেলিয়াপাড়ায় বিশাল মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন এডভোকেট আহামেদ আযম খান এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট ইশরাক হোসেন এমপি, আলহাজ্ব জি কে গউছ এমপি হুইপ, এডভোকেট আমিনুল ইসলাম, চিফ প্রসিকিউটর (এটর্নি জেনারেল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ ফয়সল এমপি, ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি, ড. রেজা কিবরিয়া এমপি প্রমুখ।

মাধবপুরের মুক্তিযোদ্ধারা বলছেন, বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতার গল্পের অংশ এই বাংলোটি সংরক্ষণ করা না হলে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের সেই মহাকাব্যিক অধ্যায়ের সঙ্গে সংযোগ হারাবে। তাই সরকারিভাবে এটি রক্ষণাবেক্ষণ, জাদুঘর ও গবেষণার কেন্দ্র হিসেবে উন্নীত করা অত্যাবশ্যক। বাংলোটি শুধু স্মৃতি নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসের জীবন্ত দলিল।

আজও বাংলোটির চারপাশের অঞ্চল মুক্তিযুদ্ধের স্মৃতিতে ভরা। স্থানীয় মানুষ, ইতিহাসবিদ এবং মুক্তিযোদ্ধারা বাংলা ও আশেপাশের স্থাপনাগুলোর সংরক্ষণে সচেতনতা বাড়াতে সরকারের পদক্ষেপ কামনা করছেন। তারা মনে করাচ্ছেন, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণের পাশাপাশি তা পর্যটক ও গবেষকদের জন্য উন্মুক্ত করা হলে তা ইতিহাস চর্চার পাশাপাশি জাতীয় শিক্ষার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সপ্তাহের খবরাখবর

মৌলভীবাজারে মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটি ঘোষণা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

কানাইঘাটে এনসিপির পদযাত্রা ঘিরে টানটান উত্তেজনা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বন্দরবাজারের আবাসিক হোটেলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

চট্টগ্রামের অপরাধজগতের নতুন মুখ ডেভিড ইমন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সোনালী ব্যাংক ও গোয়াইনঘাট কলেজের চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

কানাইঘাটে এনসিপির পদযাত্রা ঘিরে টানটান উত্তেজনা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বন্দরবাজারের আবাসিক হোটেলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

চট্টগ্রামের অপরাধজগতের নতুন মুখ ডেভিড ইমন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সোনালী ব্যাংক ও গোয়াইনঘাট কলেজের চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বাতাসের মাঝে গান শোনা নিয়ে প্রশ্ন ববি হাজ্জাজের

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশি নিহত

প্রকাশ: ২৮ জুলাই  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

প্রকাশ:২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ