সিলেটে সুবিদবাজারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসীদের হামলা

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ব্যবসায়ী আব্দুল্লা আল মামুন ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার রাজু আহমেদের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। দুই জনের মধ্যে আব্দুল্লা আল মামুনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে মামুন আইটি এন্ড ইংলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল্লা আল মামুন এবং ম্যানেজার রাজু আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লা আল মামুন ও চাদনি আক্তারের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু চাদনির মতামত ছাড়াই তার মামা মোঃ বাদল নারায়ণগঞ্জের বর্তমান এমপি শামীম উসমানের ভাগিনা রাকিবের সাথে তার বিয়ে ঠিক করেন। পরবর্তীতে চাদনি আক্তার ও আব্দুল্লা আল মামুন পালিয়ে গিয়ে সিলেটে বিয়ে করেন। এ ঘটনায় রাকিব ক্ষুব্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার সাথে যুক্ত থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম হোসেন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আহতদের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সপ্তাহের খবরাখবর

মৌলভীবাজারে মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটি ঘোষণা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

কানাইঘাটে এনসিপির পদযাত্রা ঘিরে টানটান উত্তেজনা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বন্দরবাজারের আবাসিক হোটেলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

চট্টগ্রামের অপরাধজগতের নতুন মুখ ডেভিড ইমন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সোনালী ব্যাংক ও গোয়াইনঘাট কলেজের চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

বাতাসের মাঝে গান শোনা নিয়ে প্রশ্ন ববি হাজ্জাজের

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশি নিহত

প্রকাশ: ২৮ জুলাই  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

প্রকাশ:২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ