চাঁদা না দেওয়ায় মৌলভীবাজারের বড়লেখায় ব্যবসায়ীর ওপর হামলা ও লুটপাট

মৌলভীবাজার জেলার বড়লেখা এলাকায় চাঁদা না দেওয়ায় সাদিকুর রহমান নামে এক ব্যবসায়ী ও তার ম্যানেজারের ওপর সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। আজ শনিবার (২৯ জুলাই) দুপুরে বড়লেখা হাজীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স আবুল ট্রেডার্স–এ এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী সাদিকুর রহমান মেসার্স আবুল ট্রেডার্স–এর স্বত্বাধিকারী। প্রাথমিকভাবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা ওই ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় মেসার্স আবুল ট্রেডার্স–এর স্বত্বাধিকারী সাদিকুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এর আগে ২০২৩ সালের ১৩ জুলাই, বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক অপহরণ করে এবং প্রতি মাসে তিন লক্ষ টাকা চাঁদা প্রদানের মর্মে কোর্ট স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করায়। পরদিন তিনি এ বিষয়ে বড়লেখা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

এতে ক্ষিপ্ত হয়ে আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে মেসার্স আবুল ট্রেডার্স–এ প্রবেশ করে এবং পুনরায় চাঁদা দাবি করে। সাদিকুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে ও তার ম্যানেজার আব্দুল মুমিনকে শারীরিকভাবে আক্রমণ করে এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বক্স থেকে আনুমানিক ২,২০,০০০ (দুই লক্ষ বিশ হাজার) টাকা জোরপূর্বক নিয়ে যায়।

এ ঘটনায় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদুস হাসান বলেন, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আহত ব্যক্তির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সপ্তাহের খবরাখবর

মৌলভীবাজারে মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটি ঘোষণা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

কানাইঘাটে এনসিপির পদযাত্রা ঘিরে টানটান উত্তেজনা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বন্দরবাজারের আবাসিক হোটেলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

চট্টগ্রামের অপরাধজগতের নতুন মুখ ডেভিড ইমন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সোনালী ব্যাংক ও গোয়াইনঘাট কলেজের চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

বাতাসের মাঝে গান শোনা নিয়ে প্রশ্ন ববি হাজ্জাজের

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশি নিহত

প্রকাশ: ২৮ জুলাই  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

প্রকাশ:২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ