গাজায় সেনা পাঠালে যে সমস্যায় পড়বে পাকিস্তান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডে ট্রাম্পের ২০ দফা প্রস্তাব মেনেই গেল অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম ছিল মুসলিম দেশগুলোর সমন্বয়ে গাজায় একটি স্ট্যাবিলাইজেনশন ফোর্স বা স্থিতিশীলতা বাহিনী গঠন করা। আর এ বাহিনী গঠন নিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে জোর তৎপরতা চললেও আলোচনায় উঠে এসেছে পাকিস্তান। কারণ ট্রাম্পের চাওয়া পাকিস্তান এ বাহিনীতে সেনা পাঠাবে। তবে এ বিষয়টি নিয়ে গভীর এক সংকটে পড়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর সেনাপ্রধান আসিম মুনিরকে এই কঠিন সংকটের মধ্যে পড়তে হচ্ছে। কীভাবে তিনি এই পরিস্থিতি সামাল দেবেন সেটি এখন দেখার বিষয়। কারণ আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন সফরে যাচ্ছেন আসিম মুনির। সেখানে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করবেন। আর এতে গাজার স্ট্যাবিলাইজেশন ফোর্স নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। আসিম মুনির ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, যা ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে দীর্ঘ দিনের অবিশ্বাস দূর করতে সাহায্য করছে। গত জুন মাসে তাকে হোয়াইট হাউসে লাঞ্চের জন্য আমন্ত্রণ জানানো হয়। যা ছিল এক বিরল ঘটনা।

পাকিস্তান পারমাণবিক অস্ত্রসম্পন্ন একমাত্র মুসলিম দেশ। দেশটির সেনাবাহিনী যুদ্ধে পাকা। তারা এ পর্যন্ত তিনবার বড় প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে যুদ্ধ করেছে। গেল মে মাসেও দেশদুটি সংঘর্ষে লিপ্ত হয়। এছাড়া দেশটির সেনাবাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্রোহ দমন করছে। পাশাপাশি তারা চরমপন্থিদের বিরুদ্ধেও যুদ্ধে লিপ্ত রয়েছে। আর এ জন্যই ট্রাম্পের চোখ এখন পাকিস্তানের দিকে। এ অবস্থার মধ্যে গত কয়েক সপ্তাহে আসিম মুনির ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্ক, জর্ডান, মিসর ও কাতারের মতো দেশগুলোর সামরিক ও বেসামরিক কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। যার উদ্দেশ্য ছিল গাজায় স্থিতিশীলতা বাহিনী গঠন নিয়ে আলোচনা।

ওয়াশিংটনভিত্তিক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান রয়টার্সকে বলেন, গাজার স্থিতিশীলতা বাহিনীতে অবদান না রাখলে ট্রাম্প রেগে যেতে পারেন। আর পাকিস্তানের জন্য এটি কোনো ছোট বিষয় নয়, কারণ দেশটি মার্কিন বিনিয়োগ ও নিরাপত্তা সাহায্য নিশ্চিত করতে ট্রাম্পের সদয় দৃষ্টিতে থাকতে চায়। কিন্তু বড় উদ্বেগ হলো, যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার অধীনে পাকিস্তানি সেনাদের গাজায় অংশগ্রহণ পাকিস্তানের ইসলামপন্থি দলগুলোকে নতুন করে উসকে দিতে পারে। এসব দল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী।

এই সপ্তাহের খবরাখবর

মৌলভীবাজারে মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটি ঘোষণা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

কানাইঘাটে এনসিপির পদযাত্রা ঘিরে টানটান উত্তেজনা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বন্দরবাজারের আবাসিক হোটেলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

চট্টগ্রামের অপরাধজগতের নতুন মুখ ডেভিড ইমন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সোনালী ব্যাংক ও গোয়াইনঘাট কলেজের চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

বাতাসের মাঝে গান শোনা নিয়ে প্রশ্ন ববি হাজ্জাজের

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশি নিহত

প্রকাশ: ২৮ জুলাই  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

প্রকাশ:২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ