রবিবার, মার্চ 29, 2026
24 C
Dhaka

সাংবাদিক হায়াত হত্যার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

বাগেরহাটের সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিলকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ ও ১১। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১’র অপস অফিসার গোলাম মোর্শেদ।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও বৈদ্যের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকে ইস্রাফিল আত্মগোপনে ছিল। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

এর আগে গত ৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালী এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন স্থানীয় পত্রিকা দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিন (৪২)।

হঠাৎ একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার দু’দিন পর নিহত সাংবাদিকের মা হাসিনা বেগম বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেন। মামলায় স্থানীয় মো. ইস্রাফিল মোল্লাসহ ৫-৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরো ১০-১২ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় পুলিশ ও ডিবির যৌথ অভিযানে প্রথমে ঢাকার আশুলিয়া এলাকা থেকে ওমর ফারুক ও আশিকুল ইসলাম নামে দু’যুবককে গ্রেপ্তার করা হয়।

তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, যেখানে তারা জানায়, স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি ও ইস্রাফিলের নির্দেশে তারা হত্যায় অংশ নেয়।

এই সপ্তাহের খবরাখবর

পশ্চিম পীর মহল্লা ইউনিটের উদ্যোগে ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লায় জামায়াতে ইসলামী পশ্চিম পীর...

পশ্চিম পীর মহল্লায় গণসংযোগ: স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ!

সিলেটের পশ্চিম পীর মহল্লায় আজ এক বিশাল গণসংযোগ কর্মসূচি...

পশ্চিম পীর মহল্লায় দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করলেন সাজিদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী...

সিলেটে উৎসবমুখর পরিবেশে জালালাবাদে দাঁড়িপাল্লার প্রচারণায় সাজিদ আহমেদ চৌধুরী রানা

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জালালাবাদ আবাসিক এলাকায় আজ আসন্ন নির্বাচন...

সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত...

বিষয়বস্তু

মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এম.পি প্রার্থী...

পশ্চিম পীর মহল্লায় ব্যাডমিন্টন উদ্বোধনী ম্যাচের আয়োজন

সিলেট শহরের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা মাঠে...

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ