বুধবার, ফেব্রুয়ারি 11, 2026
18 C
Dhaka

রোহিতের সেঞ্চুরি ও কোহলির ফিফটিতে হোয়াইটওয়াশ এড়াল ভারত

সিরিজ ইতোমধ্যেই হার নিশ্চিত হওয়ায় শেষ ওয়ানডেটি ভারতের জন্য ছিল সম্মানের লড়াই। তবে সব নজর ছিল দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। সমর্থকদের হতাশ করেননি তারা। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্রিকেটের এই দুই তারকা। রান তাড়ায় দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান সাবেক অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া কোহলি করলেন দারুণ এক ফিফটি।

শনিবার (২৫ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই জুটির ঝলকে ভারত ৯ উইকেটের বড় জয়ে শেষ করে সিরিজ। রোহিত ও কোহলির ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৩৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা ৬৯ বল হাতে রেখে। তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছে ২-১ ব্যবধানে।

অস্ট্রেলিয়ার দেয়া ২৩৭ রানের জবাবে ১০.২ ওভারে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার শুভমান গিল। এরপর দলের হাল ধরেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তারা ১৭০ বলে ১৬৮ রানের অবিছিন্ন জুটি গড়ে ৬৯ বল আগেই দলকে ৯ উইকেটের বড় জয় উপহার দেন।

১৩ চার ও ৩ ছক্কায় ১২৫ বলে ১২১ রান করেন রোহিত। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ২৭৬তম ম্যাচে ৩৩তম সেঞ্চুরি। বিরাট কোহলি ৮১ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।

এর আগে, রোহিত-কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ের আগে দারুণ বোলিং করেছেন ভারতের হারশিত রানা-ওয়াশিংটন সুন্দররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে অজিদের আটকে দেন ২৩৬ রানে। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৬১ রান তুলেন দুই ওপেনার মিচেল মার্শ (৪১) ও ট্রাভিস হেড (২৯)। তবে এই দুই ব্যাটার প্যাভিলিয়নে ফিরতেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাঝে ৫৬ রানের ইনিংস খেলে দলের হাল ধরেছিলেন ম্যাট রেনশ। তবে তা দলকে বড় সংগ্রহ এনে দিতে যথেষ্ট ছিল না। সফরকারী ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার রানা।

এই সপ্তাহের খবরাখবর

পশ্চিম পীর মহল্লায় গণসংযোগ: স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ!

সিলেটের পশ্চিম পীর মহল্লায় আজ এক বিশাল গণসংযোগ কর্মসূচি...

পশ্চিম পীর মহল্লায় দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করলেন সাজিদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী...

সিলেটে উৎসবমুখর পরিবেশে জালালাবাদে দাঁড়িপাল্লার প্রচারণায় সাজিদ আহমেদ চৌধুরী রানা

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জালালাবাদ আবাসিক এলাকায় আজ আসন্ন নির্বাচন...

সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত...

মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এম.পি প্রার্থী...

বিষয়বস্তু

পশ্চিম পীর মহল্লায় ব্যাডমিন্টন উদ্বোধনী ম্যাচের আয়োজন

সিলেট শহরের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা মাঠে...

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড...

বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিল সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ