রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রবাসী শ্রমিকদের (রেমিট্যান্স যোদ্ধা) পাসপোর্টের ফি কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের আমরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেখি। তাদের সেবায় পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া বিমানবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) দ্রুত চালুর বিষয়েও আলোচনা চলছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, যাত্রীদের অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশনে সময় কমিয়ে এনে সেবা সহজ ও দ্রুত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। তারা তদন্ত করে এর কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।

এই সপ্তাহের খবরাখবর

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুতিদের ড্রোন হামলা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ভারতে মসজিদ ভাঙার বিরুদ্ধে খেলাফত আন্দোলনের তীব্র নিন্দা

ধর্মপাশায় বৌলাই নদীতে ডুবে দেড় বছরের শিশু তাবাসছুমের মৃত্যু

চায়না দুয়ারীর দাপটে সুনামগঞ্জে জলমহালের ইজারাদারা চরম বিপাকে

বাউল করিমের দিরাইয়ে নারী শিল্পীদের গানে আপত্তি, অনুষ্ঠান বন্ধ

বিষয়বস্তু

ইউপিডিএফের ৪০ রাউন্ড গুলি: সাজেক থেকে উদ্ধার ৩০০০ পর্যটক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

কানাডার ভিসার লোভে ফেসবুকে প্রতারণা, নিরাপত্তা ঝুঁকিতে দুই নারী

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ