নবীজির (সা.) প্রিয় ৩ ফল, নির্দিষ্ট খাবারে সীমাবদ্ধ থাকতেন না

হাদিসে নবীজির (সা.) তিনটি ফল খাওয়া ও পছন্দ করার বর্ণনা পাওয়া যায়। নবীজি (সা.) নিজেকে নির্দিষ্ট একটি খাবারেও সীমাবদ্ধ রাখতেন না। নবীজির (সা.) খাদ্যাভ্যাস ছিল এমন যে, তিনি সামনে যা পেতেন তা ফিরিয়ে দিতেন না।

বরং শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে নানা রকমের খাবার খেতেন। যদি কোনো খাবারে এমন গুণ থাকত যা ভারসাম্য নষ্ট করতে পারে, তিনি তা অন্য কিছু দিয়ে সামঞ্জস্য করতেন যেমন খেজুরের মধ্যে শরীর গরম করে ফেলার গুণ আছে, অন্যদিকে বিত্তিখ (এক ধরনের ফল) আবার পেট ঠাণ্ডা করে। তাই তিনি এই দুটো মিলিয়ে খেতেন।

যদি সামঞ্জস্যের উপকরণ না মিলত, তিনি অল্প পরিমাণে খেতেন যেন শরীর তা সইতে পারে, অপচয় বা অপকার না হয়।

১. খেজুর

আরবে সবচেয়ে বেশি উৎপন্ন হয় খেজুর। স্বাভাবিকভাবেই এই খেজুর নবীজির (সা.) দস্তরখানে থাকত। তিনি খেজুর বিশেষভাবে পছন্দও করতেন। একবার আম্মাজান আয়েশাকে (রা.) তিনি বলেছিলেন হে আয়েশা, যে ঘরে খেজুর নেই, সে ঘরে কোনো খাবার নেই। (সহিহ মুসলিম: ২০৪৬)

নবীজি (সা.) রুটির সঙ্গেও খেজুর খেতেন। ইউসুফ ইবনে আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বলেন, নবীজি (সা.) যবের রুটির সঙ্গে একটি খেজুর রেখে বলেছিলেন এই খেজুর এই রুটির তরকারি।

প্রচুর দান-সদকা করার কারণে নবীজির (সা.) ঘরে অভাব লেগেই থাকত। অনেক সময় দীর্ঘ দিন নবীজির (সা.) একমাত্র খাবার হতো খেজুর ও পানি। আম্মাজান আয়েশা (রা.) বলেন, আমরা, মুহাম্মাদের (সা.) পরিবার এমন সময়ও কাটাতাম যখন এক মাস ধরে আমাদের ঘরে আগুন জ্বালতো না খাবার হিসেবে থাকত শুধু খেজুর আর পানি।

২. বিত্তিখ

আরবে এক ধরনের ফল আছে যার ভেতরটা বাঙ্গির মতো কিন্তু খোসা কিছুটা আলাদা। ইংরেজিতে একে বলে Melon। আম্মাজান আয়েশা (রা.) বলেন, নবীজি (সা.) পাকা খেজুরের সঙ্গে মিলিয়ে বিত্তিখ খেতেন আর বলতেন—এর গরমকে এটা ঠাণ্ডা করে, আর এর ঠাণ্ডাকে ওটা গরম করে ভারসাম্য আনে।

৩. কিশমিশ বা শুকনো আঙ্গুর

নবীজি (সা.) পানিতে ভিজিয়ে কিশমিশ খেতেন। আম্মাজান আয়েশা (রা.) বলেন, আমরা নবীজির (সা.) জন্য চামড়ার পাত্রে পানীয় তৈরি করতাম। সেই পাত্রে এক মুঠো খেজুর বা এক মুঠো কিশমিশ দিতাম, তারপর তার ওপর পানি ঢেলে রাখতাম। সকালে এভাবে রেখে দিলে তিনি তা সন্ধ্যায় পান করতেন, আর সন্ধ্যায় রেখে দিলে সকালে পান করতেন।

এই সপ্তাহের খবরাখবর

কমিশনারের নির্দেশের পরও এলআর ফান্ডের তথ্য দেয়নি সিলেট প্রশাসন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

জাপানি বিনিয়োগ বাড়াতে টোকিওতে তারেক রহমানের উদ্যোগ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতদের কবলে মাদানী

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ছেলের হামলায় মায়ের মৃত্যু, জকিগঞ্জে গ্রেপ্তার ছেলে

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ