সিলেট বইমেলায় উজ্জ্বল মেহেদীর নতুন কাব্যগ্রন্থ

প্রকাশ: ১৮ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের সন্ধান অনলাইন।

সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বইমেলায় নতুন মাত্রা যোগ করেছে সাংবাদিক ও লেখক উজ্জ্বল মেহেদীর প্রথম কাব্যগ্রন্থ ‘মধ্য-মাদানের নিচে’। দীর্ঘদিনের লেখালেখি ও সাংবাদিকতা জীবনের নানা অনুভব, সময়, স্মৃতি ও জীবনবোধের মিশেলে নির্মিত এই কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে লেখকের সৃজনযাত্রায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন এবং ইতোমধ্যে সিলেট বইমেলায় সাহিত্যপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রোববার থেকে বইমেলার চৈতন্য স্টলে পাওয়া যাচ্ছে ‘মধ্য-মাদানের নিচে’। প্রকাশের পর থেকেই পাঠক, সাহিত্যকর্মী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে বইটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কাব্যগ্রন্থটিতে স্থান পেয়েছে মোট ১০০টি কবিতা। কবিতাগুলোতে ব্যক্তিজীবনের অনুভূতি, সমাজ-বাস্তবতা, সময়ের সংকট, প্রেম, নিঃসঙ্গতা এবং মানবিক বোধের নানা রূপ উঠে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রকাশনা সংস্থা সূত্রে জানা গেছে, মূলত এবারের ঢাকার একুশে বইমেলাতেই বইটি প্রকাশের পরিকল্পনা ছিল। কিন্তু সময় ও মেলার সীমিত পরিসরের কারণে তা সম্ভব হয়নি। পরে সিদ্ধান্ত নেওয়া হয় সিলেট বইমেলাতেই কাব্যগ্রন্থটির আত্মপ্রকাশ ঘটানোর। ফলে সিলেটের পাঠকরাই প্রথমবারের মতো বইটি হাতে পাওয়ার সুযোগ পেয়েছেন। বইটির প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় সাহিত্য অঙ্গনেও তৈরি হয়েছে ভিন্নমাত্রার আগ্রহ।

‘মধ্য-মাদানের নিচে’ কেবল একটি কবিতার বই নয়, বরং এটি এক ধরনের সময়-স্মৃতি ও অনুভবের দলিল বলেও মনে করছেন সাহিত্য বিশ্লেষকরা। কারণ বইটিতে এমন কিছু কবিতাও স্থান পেয়েছে, যেগুলো লেখকের দীর্ঘ সময়ের ভেতরকার অভিজ্ঞতা ও ভাবনার বহিঃপ্রকাশ। বিশেষ করে শূন্য দশকের কিছু কবিতা বইটিতে অন্তর্ভুক্ত হওয়ায় পাঠকের কাছে এটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

বইটির প্রচ্ছদ করেছেন দেশের পরিচিত শিল্পী ধ্রুব এষ। নান্দনিক প্রচ্ছদ বইটির প্রতি পাঠকের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন মেলায় আগত দর্শনার্থীরা। সাহিত্যপ্রেমীদের অনেকে বলছেন, বইটির নাম ও প্রচ্ছদে এক ধরনের কাব্যিক রহস্যময়তা রয়েছে, যা পাঠককে বইটির ভেতরে প্রবেশ করতে আগ্রহী করে তোলে।

চৈতন্য প্রকাশনের সত্তাধিকারী ও প্রকাশক পরিষদ সিলেটের সদস্য রাজীব চৌধুরী বইটির প্রকাশ প্রসঙ্গে বলেন, উজ্জ্বল মেহেদী দীর্ঘদিন লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলেও খুব বেশি কবিতা লিখেননি। তবে তিনি যখনই কবিতা লিখেছেন, তা এসেছে গভীর অনুভূতি থেকে। কোনো ধরনের কৃত্রিমতা বা জোর করে লেখার প্রবণতা তার মধ্যে ছিল না। তিনি বলেন, “বইটি আরও কয়েক বছর আগেই প্রকাশ হতে পারতো। কিন্তু উজ্জ্বল মেহেদী সেই মানুষ নন, যিনি শুধু বই প্রকাশের জন্য লেখেন। তার কবিতা এসেছে সময়, অনুভূতি ও অভিজ্ঞতার ভেতর দিয়ে।”

পেশাগতভাবে সাংবাদিক হলেও উজ্জ্বল মেহেদী সাহিত্যচর্চার মাধ্যমে ইতোমধ্যে পাঠকসমাজে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। বিশেষ করে বাংলাদেশের জলাভূমি, হাওর-জীবন ও লোকঐতিহ্য নিয়ে তার গবেষণাধর্মী লেখালেখি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তিনি বর্তমানে ‘জলোপাখ্যান’ সিরিজ নামে একটি ধারাবাহিক গ্রন্থমালা নিয়ে কাজ করছেন, যা বাংলাদেশের জলজ সংস্কৃতি ও হাওরাঞ্চলের জীবনকে কেন্দ্র করে রচিত।

এই সিরিজের প্রথম গ্রন্থ ‘জলজীবিকার জলোপাখ্যান : বারিক, জন বারিক’ প্রকাশিত হয় ২০২৩ সালের একুশে বইমেলায়। বইটি মূলত সুনামগঞ্জ অঞ্চলের প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী বারকি নৌকার ইতিহাস, উদ্ভাবন ও ব্যবহার নিয়ে অনুসন্ধানমূলক কাজ হিসেবে পাঠকমহলে প্রশংসা পায়। স্থানীয় ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার জন্য বইটি গবেষক ও সংস্কৃতিকর্মীদের কাছেও আলোচিত হয়।

পরবর্তীতে ২০২৪ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় ‘জলজোছনার জলোপাখ্যান : মউজ, মজে মউজ’। এই বইয়ে সুনামগঞ্জ পৌর শহরে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে পূর্ণিমার রাতে স্ট্রিটলাইট বন্ধ রেখে জোছনা উপভোগের ব্যতিক্রমী উদ্যোগকে কেন্দ্র করে লেখা হয়েছে। স্থানীয় সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের জীবনযাপনকে সাহিত্যিক আঙ্গিকে তুলে ধরার কারণে বইটি পাঠকের আগ্রহ কাড়ে।

জানা গেছে, জলোপাখ্যান সিরিজের তৃতীয় গ্রন্থ ‘জলমহালের জলোপাখ্যান : লর্ড, ওয়াটার লর্ড’ বর্তমানে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এতে হাওরাঞ্চলের জলমহাল, প্রভাবশালী গোষ্ঠী এবং স্থানীয় মানুষের জীবনসংগ্রামের নানা দিক উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সাহিত্যচর্চার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিক হিসেবেও উজ্জ্বল মেহেদীর কাজ রয়েছে আলোচনায়। জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা-র প্রথম সাক্ষাৎকারসহ কয়েকটি আলোচিত প্রতিবেদন নিয়ে ‘আরেক রেভ্যুলুশন’ নামে একটি গ্রন্থও প্রকাশ করেন তিনি। বইটি ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত হয় এবং রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণধর্মী পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি করে।

সিলেট বইমেলায় ‘মধ্য-মাদানের নিচে’ প্রকাশের মধ্য দিয়ে স্থানীয় সাহিত্যাঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। মেলায় আসা অনেক তরুণ পাঠক বলছেন, সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চার এই সমন্বয় নতুন প্রজন্মের লেখকদেরও অনুপ্রাণিত করবে। কারণ বাস্তবজীবনের অভিজ্ঞতা ও গভীর মানবিক অনুভূতি থেকে যে সাহিত্য জন্ম নেয়, তা পাঠকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

বইমেলার আয়োজকরাও বলছেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতিচর্চা বরাবরই সমৃদ্ধ। স্থানীয় লেখকদের নতুন বই প্রকাশ এই ধারাকে আরও প্রাণবন্ত করে তুলছে। বিশেষ করে ঢাকার বাইরে সিলেটের মতো শহরে সাহিত্যকেন্দ্রিক এমন আয়োজন নতুন লেখক ও পাঠকের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে।

বইপ্রেমীরা এখন অপেক্ষা করছেন ‘মধ্য-মাদানের নিচে’ কাব্যগ্রন্থটি দেশের বিভিন্ন বই বিপণন কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য। প্রকাশনা সংস্থা জানিয়েছে, সিলেট বইমেলার পর বইটি চৈতন্য বুক ক্যাফেসহ দেশের বিভিন্ন বিক্রয়কেন্দ্র এবং অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান ‘রকমারি’তে পাওয়া যাবে।

সাহিত্যবোদ্ধাদের মতে, কবিতা কখনো কেবল শব্দের বিন্যাস নয়; এটি সময়, অনুভব ও মানুষের আত্মিক অভিজ্ঞতার এক গভীর প্রকাশ। সেই জায়গা থেকে উজ্জ্বল মেহেদীর ‘মধ্য-মাদানের নিচে’ পাঠকের কাছে নতুন এক কাব্যিক অভিজ্ঞতা হয়ে উঠতে পারে বলেই প্রত্যাশা করছেন তারা।

এই সপ্তাহের খবরাখবর

চট্টগ্রামের অপরাধজগতের নতুন মুখ ডেভিড ইমন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সোনালী ব্যাংক ও গোয়াইনঘাট কলেজের চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বাতাসের মাঝে গান শোনা নিয়ে প্রশ্ন ববি হাজ্জাজের

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশি নিহত

প্রকাশ: ২৮ জুলাই  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

প্রকাশ:২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের...

বিষয়বস্তু

চট্টগ্রামের অপরাধজগতের নতুন মুখ ডেভিড ইমন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সোনালী ব্যাংক ও গোয়াইনঘাট কলেজের চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বাতাসের মাঝে গান শোনা নিয়ে প্রশ্ন ববি হাজ্জাজের

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশি নিহত

প্রকাশ: ২৮ জুলাই  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

প্রকাশ:২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের...

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রকাশ: ২৮ জুলাই  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ববি হাজ্জাজ

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: উচ্চ আদালতের তদন্ত নির্দেশ

প্রকাশ: ২৮ জুলাই  ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ