ট্রাম্পের জন্য আধুনিক বলরুম তৈরি হচ্ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে সোমবার ঐতিহাসিক ভবনটির পূর্বাংশ বা ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে।

২৫০ মিলিয়ন ডলারের এই প্রকল্প সম্পর্কে ট্রাম্প জানিয়েছেন, এটি পুরোপুরি আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হলেও মূল ভবনের ঐতিহ্য নষ্ট করা হবে না। তিনি বলেন, বলরুমটি মূল ভবনের পাশে তৈরি হবে; কিন্তু সেটির সঙ্গে যুক্ত থাকবে না। আমি হোয়াইট হাউসের সবচেয়ে বড় ভক্ত, তাই এর মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।

ট্রাম্পের দাবি, প্রকল্পটি ব্যক্তিগত অর্থায়নে হচ্ছে। এতে অংশ নিচ্ছেন অনেকে। যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ইস্ট উইং প্রথম নির্মিত হয় ১৯০২ সালে এবং সর্বশেষ বড় সংস্কার হয়েছিল ১৯৪২ সালে। অর্থাৎ ৮৩ বছর পর এই অংশে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

তবে সমালোচকরা বলছেন, হোয়াইট হাউসের মতো ঐতিহাসিক ভবনে এমন নির্মাণের আগে আরও স্বচ্ছ ও দীর্ঘ পর্যালোচনা প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল। মার্কিন ন্যাশনাল পার্ক সার্ভিসের সাবেক ইতিহাসবিদ রবার্ট কে. সাটন বলেন, এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাহী ভবন। অথচ কীভাবে কাজ হচ্ছে তা স্পষ্ট নয়—এটা উদ্বেগজনক।

স্থাপত্য বিশেষজ্ঞদের সংগঠনগুলোও প্রকল্পটি নিয়ে উদ্বেগ জানিয়েছে, বিশেষ করে বলরুম নির্মাণে ভবনের বাইরের অংশে পরিবর্তন আনার সিদ্ধান্তকে ইতিহাসের প্রতি অবমাননা বলে মন্তব্য করেছে তারা।

তবে ট্রাম্প বলেন, হোয়াইট হাউজ জনগণের ঘর, আমি শুধু এটিকে আরও সুন্দর ও কার্যকর করে তুলছি। গত দেড় শতাব্দী ধরে প্রতিটি প্রেসিডেন্ট এমন একটি বলরুম চেয়েছেন। সূত্র : বিবিসি, রয়টার্স

এই সপ্তাহের খবরাখবর

দোয়ারাবাজারে দুর্যোগ প্রস্তুতিতে সমন্বয় জোরদারের আহ্বান

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মহড়া, জোরদার অভিযান

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

রাষ্ট্রীয় কাজে স্থগিত বাণিজ্যমন্ত্রীর সিলেট সফর

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকের ছায়া

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ঋণের চাপের অভিযোগ, বড়লেখায় যুবকের মৃত্যু

প্রকাশ: ২৩ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

মাধবপুরে আর্জেন্টিনার পতাকার আদলে সাজানো গাছ

প্রকাশ: ১৯ জুন ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ