আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি: নাহিদ ইসলাম

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে নেওয়া

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি শুধুমাত্র আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে। এ কারণে আগামীকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

আগামীকাল জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আগামীকালের যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনা ঘটবে। জুলাই সনদের আইনিভাবে যে আদেশ জারি করার কথা বলা হচ্ছে সেটি না করে স্বাক্ষরের বিষয়টি কেবলমাত্র আনুষ্ঠানিকতা হবে। জুলাই সনদ এর মধ্যে হয়ে গেছে। সব রাজনৈতিক দল একটা জায়গায় ঐকমত্যে এসেছে, কী কী পরিবর্তন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে কিছু কিছু দলের কিছু কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ আছে। তাদের ভিন্ন মত থাকতেই পারে।

নাহিদ ইসলাম বলেন,’ আমরা আরেক ঘটনা সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। আমরা আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার আদেশ কীসের ভিত্তিতে দিবে, সেটির কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজন চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হবো না।’

বাস্তবায়নের উপায় নিয়ে মতভিন্নতার কারণে জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল সই করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আকস্মিক ‘অতি জরুরি’ বৈঠক ডাকে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগের অনড় অবস্থানই তুলে ধরে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে বলেছেন, আগামীকাল শুক্রবারই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে। একই সঙ্গে তিনি বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই

এই সপ্তাহের খবরাখবর

২৪ ঘণ্টায়ই পদ হারালেন ছাত্রদল নেতা ফিরোজ

প্রকাশ: ১৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

আজমিরীগঞ্জে ইয়াবাসহ আটক পাঁচজন

প্রকাশ: ১৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বড়লেখায় সড়কে ঝরল কাঠমিস্ত্রি লিটনের প্রাণ

প্রকাশ: ১৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শান্তিগঞ্জে অসহায়দের ঘর নির্মাণে সহায়তা

প্রকাশ: ১৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সুনামগঞ্জে দুই দিন ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশ: ১৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

বিষয়বস্তু

শ্রীমঙ্গলে মদসহ র‌্যাবের হাতে বাসু দাস

প্রকাশ: ১৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ঈদ বাজারে সিলেটে সক্রিয় জাল নোট চক্র

প্রকাশ: ১৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

টানা পাঁচদিন বৃষ্টিতে ভিজবে সিলেট

প্রকাশ: ১৪ মে ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ