বিকেএসপিতে ‘গোল ও ছক্কার ফুলঝুরি’ ক্রীড়া প্রতিভা অন্বেষণ

বিকেএসপি আয়োজিত দেশব্যাপী ক্রিকেট ও ফুটবলের জন্য ‘গোল ও ছক্কার ফুলঝুরি’ শীর্ষক প্রতিভা অন্বেষণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকা বিকেএসপিসহ বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ প্রতিভাবান ফুটবল এবং ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, দেশের প্রত্যেক বিভাগ থেকে ফুটবল ও ক্রিকেটে দুজন করে মোট ১৬ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে আগামী ১ নভেম্বর ঢাকা বিকেএসপিতে চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে। এ কর্মপরিকল্পনার মূল উদ্দেশ্য ক্রীড়ামুখী শিশুদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ের জন্য ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি করা । আগ্রহী খেলোয়াড়দের (বালক) জন্মসনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীসহ আগামী ২৫ অক্টোবর নিকটস্থ ভেন্যুতে সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে উপস্থিত থাকতে হবে।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম বিকেএসপি আয়োজিত এ কর্মসূসিকে সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাওয়ার হিটার ক্রিকেটার ও ফুটবলের জন্য স্ট্রাইকার ও স্কোরার খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। এ প্রতিভা অন্বেষণ থেকে প্রাপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের সব তথ্য ডেটা ব্যাংক তৈরি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডকে হস্তান্তর করা হবে। পরে বিকেএসপিতেও বিভিন্ন ক্যাপসুল প্রশিক্ষণের আয়োজন করা হবে। ফলে দেশের ক্রিকেট ও ফুটবল জাতীয় দল আরো বেশি সমৃদ্ধ হবে।’

এই সপ্তাহের খবরাখবর

কানাডায় ভিসা জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

দক্ষিণ কেরানীগঞ্জে ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শ্রমিক ইউনিয়নে বহাল সজীব, মামলার পরও গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ঠেকাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

প্রকাশ:২৪ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের...

বিষয়বস্তু

কানাডায় ভিসা জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শ্রমিক ইউনিয়নে বহাল সজীব, মামলার পরও গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ঠেকাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

প্রকাশ:২৪ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক । সময়ের...

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: শফিকুর রহমান

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

শাহজালাল মাজারের দানের টাকা আপাতত ব্যাংকেই জমা হবে

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ