বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 12, 2026
28 C
Dhaka

ডিসির ঘোষনার পর অ ভি যা ন : সিলেট রেলওয়ে স্টেশনের অ-বৈ-ধ স্থাপনা উ-চ্ছে-দ

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ‍দুপুরে এই অভিযান শুরু করা হয়।

জানা যায়, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।  জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট আশিক মাহমুদ কবীরের নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানের শুরুতে তিনি অবৈধ স্থাপনা যারা বসিয়েছেন তাদের ২০ মিনিট সময় বেঁধে দেন সড়ে যাওয়ার জন্য।

২০ মিনিটের মধ্যে বিভিন্ন দোকান ও এসব অবৈধ স্থাপনার মালিকরা তাদের মালামাল সরিয়ে নেন। পরে বুলডোজার দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়।

এর আগে গত ৭ অক্টোবর সিলেটের জেলা প্রশাসক ঘোষণা দিয়েছিলেন সিলেটে কোন অবৈধ স্থাপনা থাকবে না। বিশেষ করে রেলওয়ে স্টেশনের আশেপাশে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো শিগগির উচ্ছেদ করা হবে। এই ঘোষণার কয়েকদিনের মাথায় বৃহস্পতিবার এই অভিযান চালানো হলো।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিসি বলেন, “সরকারি বাসা বা স্থাপনা সাবলেট (তৃতীয় পক্ষকে ভাড়া) দেয়ার কোনো সুযোগ নেই। যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সিলেট শহরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে রেলওয়েসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

এই সপ্তাহের খবরাখবর

পশ্চিম পীর মহল্লায় গণসংযোগ: স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ!

সিলেটের পশ্চিম পীর মহল্লায় আজ এক বিশাল গণসংযোগ কর্মসূচি...

পশ্চিম পীর মহল্লায় দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করলেন সাজিদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী...

সিলেটে উৎসবমুখর পরিবেশে জালালাবাদে দাঁড়িপাল্লার প্রচারণায় সাজিদ আহমেদ চৌধুরী রানা

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জালালাবাদ আবাসিক এলাকায় আজ আসন্ন নির্বাচন...

সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত...

মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এম.পি প্রার্থী...

বিষয়বস্তু

পশ্চিম পীর মহল্লায় ব্যাডমিন্টন উদ্বোধনী ম্যাচের আয়োজন

সিলেট শহরের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা মাঠে...

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড...

বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিল সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ