বুধবার, ফেব্রুয়ারি 11, 2026
27 C
Dhaka

সিলেটের তাজপুরে জমি কেনা নিয়ে বিরোধে বাড়িতে হামলা, দুই জনকে গুরুতর আহত করেছে একই এলাকার দুর্বৃত্তরা।

নিউজ ডেস্ক: সিলেট জেলার ওসমানীনগর থানাধীন হাউসপুর এলাকায় ব্যবসায়ী আব্দুল মান্নান ও তার ছেলে মোঃ ফাহিম আহমদের উপর একই এলাকার দুর্বৃত্তরা বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের মধ্যে আব্দুল মান্নানের অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার (১৫ জুন) ভোররাত আনুমানিক ২ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে তাজপুর প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুইজন হলেন বাবা ও ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত আব্দুল মান্নান ও তার বড় ছেলে তারেক মিয়া বিগত ২০২৩ ইং সালে তাদের প্রতিবেশীর কাছ থেকে একটি জমি ক্রয় করেন। কিন্তু ক্রয়ের পরপরই প্রতিবেশী অ্যারন আলী, আশুক আলী ও তাদের পুত্ররা দাবি করে যে তারা জমি বিক্রি করেনি; বরং জমির মালিকানা তাদেরই। এই বিরোধের জের ধরে বিগত ১৫ নভেম্বর ২০২৩ ইং তারিখে তারেক মিয়া ও তার স্ত্রীর উপরও একইভাবে হামলা চালানো হয়। এরপর থেকেই দুর্বৃত্তরা নানা উপায়ে তাদেরকে হয়রানি করে আসছিল। শেষ পর্যন্ত ভয়ের কারণে তারেক মিয়া ও তার স্ত্রী দেশ ছাড়তে বাধ্য হন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোনায়েম মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার সঙ্গে অভিযুক্তরা যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আহতদের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এই সপ্তাহের খবরাখবর

পশ্চিম পীর মহল্লায় গণসংযোগ: স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ!

সিলেটের পশ্চিম পীর মহল্লায় আজ এক বিশাল গণসংযোগ কর্মসূচি...

পশ্চিম পীর মহল্লায় দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করলেন সাজিদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী...

সিলেটে উৎসবমুখর পরিবেশে জালালাবাদে দাঁড়িপাল্লার প্রচারণায় সাজিদ আহমেদ চৌধুরী রানা

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জালালাবাদ আবাসিক এলাকায় আজ আসন্ন নির্বাচন...

সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত...

মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এম.পি প্রার্থী...

বিষয়বস্তু

পশ্চিম পীর মহল্লায় ব্যাডমিন্টন উদ্বোধনী ম্যাচের আয়োজন

সিলেট শহরের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা মাঠে...

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড...

বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিল সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ