বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 12, 2026
25 C
Dhaka

সিলেটের আদালতে সাংবাদিকদের ‍উপর আ সা মী র হা*ম*লা

সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটপাট মামলার অন্যতম আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলফু মিয়া এবং তার ছেলে আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

জানা যায়, সেদিন সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতে আলফু মিয়ার রিমান্ড শুনানি চলছিল। খবর সংগ্রহের জন্য সেখানে উপস্থিত ছিলেন ইমজা নিউজের সাংবাদিক নয়ন সরকার এবং সাংবাদিক বৃত্তসহ কয়েকজন স্থানীয় সংবাদকর্মী।

সাক্ষীদের বরাতে জানা গেছে, শুনানি চলার সময় হাতকড়া পরা অবস্থায় আলফু মিয়া পুলিশের সামনেই সাংবাদিক নয়ন সরকারের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেন। একইসঙ্গে তার ছেলে সাংবাদিক বৃত্তের ক্যামেরা ছিনিয়ে নিয়ে শারীরিকভাবে আঘাত করে। নয়নের সহকর্মীরা বাধা দিতে গেলে তাদের দিকেও হামলার চেষ্টা হয়।

অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তখনও নীরব থাকেন এবং কোনো ব্যবস্থা নেননি।

সাংবাদিক নয়ন সরকার বলেন, “আমি নিয়মিতভাবে আদালত কাভার করছিলাম। হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার ওপর হামলা চালায়। এরপর হাতকড়া পরা অবস্থায় আলফু নিজেই আমার মোবাইলটি নিয়ে নেয়। ঘটনাটি পুলিশের সামনেই ঘটে।”

ঘটনার পর নয়ন সরকার বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা তদন্তের আশ্বাস দেন।

ইমজা নিউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আদালতের মতো নিরাপত্তাবেষ্টিত স্থানে সাংবাদিকের ওপর এমন হামলা চরম উদ্বেগজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরো বলেন, “অপরাধী যেই হোক অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সপ্তাহের খবরাখবর

পশ্চিম পীর মহল্লায় গণসংযোগ: স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ!

সিলেটের পশ্চিম পীর মহল্লায় আজ এক বিশাল গণসংযোগ কর্মসূচি...

পশ্চিম পীর মহল্লায় দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করলেন সাজিদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী...

সিলেটে উৎসবমুখর পরিবেশে জালালাবাদে দাঁড়িপাল্লার প্রচারণায় সাজিদ আহমেদ চৌধুরী রানা

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জালালাবাদ আবাসিক এলাকায় আজ আসন্ন নির্বাচন...

সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত...

মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এম.পি প্রার্থী...

বিষয়বস্তু

পশ্চিম পীর মহল্লায় ব্যাডমিন্টন উদ্বোধনী ম্যাচের আয়োজন

সিলেট শহরের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা মাঠে...

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড...

বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিল সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ