বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 12, 2026
18 C
Dhaka

ল্যাপটপে ম্যালওয়্যার ঢুকেছে কি না চিনুন ৭ লক্ষণে

ল্যাপটপ এখন আমাদের অফিস, পড়াশোনা, যোগাযোগ এমনকি বিনোদনের সঙ্গী। কিন্তু এই গুরুত্বপূর্ণ ডিভাইসটি যদি ক্ষতিকর সফটওয়্যারে আক্রান্ত হয়, তাহলে হতে পারে বড় বিপদ!

এই ধরনের ক্ষতিকর সফটওয়্যারকে বলা হয় ম্যালওয়্যার (Malware)—যা গোপনে ল্যাপটপে ঢুকে আপনার তথ্য চুরি করতে পারে, নজরদারি করতে পারে, এমনকি পুরো সিস্টেমের ক্ষতি করে ফেলতে পারে।

তাই সচেতন থাকা জরুরি। নিচে এমন ৭টি সাধারণ লক্ষণ দেওয়া হলো, যা দেখলে বুঝবেন—আপনার ল্যাপটপে ম্যালওয়্যার থাকতে পারে।

ল্যাপটপ হঠাৎ খুব স্লো হয়ে গেছে : আপনার ল্যাপটপ হঠাৎ যদি অনেক ধীরে কাজ করে বা চালু হতে সময় নেয়, তাহলে তা ম্যালওয়্যারের লক্ষণ হতে পারে। অনেক সময় এসব ভাইরাস ব্যাকগ্রাউন্ডে কাজ করে, যার ফলে প্রসেসরে চাপ পড়ে এবং গতি কমে যায়।

বারবার অচেনা পপ-আপ বিজ্ঞাপন আসে : ইন্টারনেট ব্যবহার করার সময় যদি হুটহাট অচেনা বিজ্ঞাপন বা লোভনীয় অফারের পপ-আপ বারবার আসে, তাহলে এটি অ্যাডওয়্যার নামের এক ধরনের ম্যালওয়্যারের লক্ষণ হতে পারে।

ব্রাউজারের হোমপেজ বা সার্চ ইঞ্জিন নিজে থেকে বদলে গেছে : আপনি যদি নিজে না বদলালেও দেখেন ব্রাউজারের হোমপেজ বা সার্চ ইঞ্জিন বদলে গেছে, তাহলে সতর্ক হোন। অনেক সময় ম্যালওয়্যার ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং আপনাকে ভুয়া বা ক্ষতিকর সাইটে নিয়ে যায়।

ল্যাপটপ গরম হয়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে : ল্যাপটপ ব্যবহার না করলেও যদি ফ্যান ঘুরতে থাকে বা ডিভাইস খুব গরম হয়ে যায়, তাহলে বুঝবেন—পেছনে কিছু চলছে। অনেক সময় ম্যালওয়্যার গোপনে কাজ করে, যা প্রসেসরে অতিরিক্ত চাপ ফেলে।

এমন সফটওয়্যার দেখছেন, যা আপনি ইনস্টল করেননি : ল্যাপটপে যদি এমন কোনো সফটওয়্যার দেখতে পান, যা আপনি ইনস্টল করেননি বা যার নামই আপনি শোনেননি—তাহলে সেটি ম্যালওয়্যারের মাধ্যমে এসেছে। এই ধরনের সফটওয়্যার গোপনে ডেটা চুরি করতে পারে।

দরকারি ফাইল হঠাৎ গায়েব বা লক হয়ে গেছে : আপনার দরকারি ফাইল খুলতে গেলে যদি ‘লকড’ বার্তা আসে বা হঠাৎ উধাও হয়ে যায়, তাহলে এটি হতে পারে র‍্যানসমওয়্যার। এটি এমন এক ধরনের ম্যালওয়্যার, যা আপনার ফাইল লক করে টাকা দাবি করে।

অ্যান্টিভাইরাস হঠাৎ কাজ করছে না : আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যার যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, বা আর স্ক্যান কাজ না করে—তাহলে ম্যালওয়্যার এটি ইচ্ছে করেই বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

কী করবেন এই লক্ষণ দেখলে?

– প্রথমেই পূর্ণ স্ক্যান দিন আপডেটেড অ্যান্টিভাইরাস দিয়ে

– অজানা সফটওয়্যার আনইনস্টল করুন

– দরকার হলে প্রফেশনাল সহায়তা নিন

– নিয়মিত ব্রাউজিংয়ের সময় সতর্ক থাকুন

– পরিচিত সাইট ছাড়া কিছু ডাউনলোড করবেন না

– সময়মতো অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার আপডেট করুন

ম্যালওয়্যার চোখে দেখা যায় না, কিন্তু ক্ষতি করতে পারে অনেক বড়। তাই আগে থেকে সতর্ক থাকুন, নিয়মিত চেক করুন—আপনার ল্যাপটপ কি সুস্থ আছে? প্রযুক্তির সুবিধা নিতে হলে তার নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি।

এই সপ্তাহের খবরাখবর

পশ্চিম পীর মহল্লায় গণসংযোগ: স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ!

সিলেটের পশ্চিম পীর মহল্লায় আজ এক বিশাল গণসংযোগ কর্মসূচি...

পশ্চিম পীর মহল্লায় দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করলেন সাজিদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী...

সিলেটে উৎসবমুখর পরিবেশে জালালাবাদে দাঁড়িপাল্লার প্রচারণায় সাজিদ আহমেদ চৌধুরী রানা

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জালালাবাদ আবাসিক এলাকায় আজ আসন্ন নির্বাচন...

সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত...

মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এম.পি প্রার্থী...

বিষয়বস্তু

পশ্চিম পীর মহল্লায় ব্যাডমিন্টন উদ্বোধনী ম্যাচের আয়োজন

সিলেট শহরের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা মাঠে...

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড...

বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিল সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ