শনিবার, মার্চ 28, 2026
22 C
Dhaka

ব্যাপক সাড়া ফেলেছে আইফোন ১৭, উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল

আইফোন ১৭-এর বেসিক মডেলের উৎপাদন অন্তত ৩০ শতাংশ বাড়ানোর জন্য সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে অ্যাপল। গত সপ্তাহে শক্তিশালী প্রি-অর্ডার শুরুর পর এ সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দ্য ইনফরমেশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, ধারণার চেয়ে বেশি গ্রাহক অ্যাপলের প্রিমিয়াম প্রো মডেলগুলোর পরিবর্তে ৭৯৯ ডলারের আইফোন ১৭ বেছে নিচ্ছেন। এ অবস্থায় আইফোনের অন্যতম সংযোজন প্রতিষ্ঠান চীনের লাক্সশেয়ারকে প্রতিদিনের উৎপাদন প্রায় ৪০ শতাংশ বাড়ানোর জন্য বলা হয়েছে। তবে এ বিষয়ে অ্যাপল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকরা বলছেন, নতুন আইফোন ১৭ লাইনআপে ‘আইফোন এয়ার’ নামের একটি পাতলা মডেল অন্তর্ভুক্ত থাকায় বিক্রির গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। গত কয়েক বছর ধরে স্মার্টফোনের বিক্রি স্থবির থাকায় এবং নতুন সংস্করণগুলোয় খুব কম ফিচার আপডেট থাকায় গ্রাহকরা কম আপগ্রেড করছিলেন।

অন্যদিকে অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল আইফোন ১৭-তে এমন কিছু স্ক্রিন ও ক্যামেরা আপগ্রেড যুক্ত হয়েছে, যা এত দিন শুধু প্রো মডেলেই পাওয়া যেত। ফলে প্রো মডেলের সঙ্গে পার্থক্য অনেকটাই কমে এসেছে।

অ্যাপল বরাবরই তাদের গ্রাহকদের উচ্চমূল্যের ডিভাইসের দিকে টানতে চেয়েছে, তবে এখন মূল্য সংবেদনশীল বাজারের চাপে সিদ্ধান্ত বদলাচ্ছে। এতে প্রশ্ন উঠছে, শুধু প্রিমিয়াম আপগ্রেডের ওপর নির্ভর করে অ্যাপল কতটুকু ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে।

এই সপ্তাহের খবরাখবর

পশ্চিম পীর মহল্লা ইউনিটের উদ্যোগে ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লায় জামায়াতে ইসলামী পশ্চিম পীর...

পশ্চিম পীর মহল্লায় গণসংযোগ: স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ!

সিলেটের পশ্চিম পীর মহল্লায় আজ এক বিশাল গণসংযোগ কর্মসূচি...

পশ্চিম পীর মহল্লায় দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করলেন সাজিদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী...

সিলেটে উৎসবমুখর পরিবেশে জালালাবাদে দাঁড়িপাল্লার প্রচারণায় সাজিদ আহমেদ চৌধুরী রানা

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জালালাবাদ আবাসিক এলাকায় আজ আসন্ন নির্বাচন...

সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত...

বিষয়বস্তু

মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এম.পি প্রার্থী...

পশ্চিম পীর মহল্লায় ব্যাডমিন্টন উদ্বোধনী ম্যাচের আয়োজন

সিলেট শহরের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা মাঠে...

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ