রবিবার, মার্চ 29, 2026
24 C
Dhaka

বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, সেমিফাইনালে অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়। এরপর টানা তিন ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হার। নারী ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। বাঁচা-মরার ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর নখদন্তহীন বোলিং উপহার দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তাতে বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আর ১০ উইকেটের সহজ জয় সেমিফাইনালে নাম লেখাল অস্ট্রেলিয়া।

বিশাখাপত্তনমে বাংলাদেশের ১৯৯ রান ২৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে টপকে যায় অজিরা। অপরাজিত ১১৩ রানের সেঞ্চুরি করেন অ্যালিসা হিলি। ফোবে লিচফিল্ডও অপরাজিত থাকেন ৮৪ রানে।

টসে জিতে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩২ রান তোলেন রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক পিংকি। ৮ রান করে পিংকি বিদায় নিলে ভাঙে জুটি। এরপর শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে ঝিলিক দলকে পার করেন পঞ্চাশ। দলীয় ৭৩ রানে ৫৯ বলে ৮ চারে ৪৪ রান করে ঝিলিক বিদায় নেন। দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি ঝিলিক। এরপর সুপ্তাও ১৯ রানের বেশি করতে পারেননি।

দলের শতরান পার করে জ্যোতি ১২ রানে ফিরে যেতেই শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ধস। একপ্রান্তে দাঁড়িয়ে কেবল দেখেই গেছেন মোস্তারি। দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একাই টেনে নেন। দৃঢ়তা দেখিয়ে ফিফটি তুলে নিয়ে অপরাজিত থাকেন ৬৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৫০ ওভারে ১৯৮/৯ (মোস্তারি ৬৬*, রুবাইয়া ৪৪, সুপ্তা ১৯; অ্যালানা ২/১৮, জর্জিনা ২/২২, সাদারল্যান্ড ২/৪১)।

অস্ট্রেলিয়া : ২৪.৫ ওভারে ২০২/০ (হিলি ১১৩*, লিচফিল্ড ৮৪*; স্বর্ণা ০/১৯)।

ম্যাচসেরা : অ্যালানা কিং।

এই সপ্তাহের খবরাখবর

পশ্চিম পীর মহল্লা ইউনিটের উদ্যোগে ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লায় জামায়াতে ইসলামী পশ্চিম পীর...

পশ্চিম পীর মহল্লায় গণসংযোগ: স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ!

সিলেটের পশ্চিম পীর মহল্লায় আজ এক বিশাল গণসংযোগ কর্মসূচি...

পশ্চিম পীর মহল্লায় দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করলেন সাজিদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী...

সিলেটে উৎসবমুখর পরিবেশে জালালাবাদে দাঁড়িপাল্লার প্রচারণায় সাজিদ আহমেদ চৌধুরী রানা

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জালালাবাদ আবাসিক এলাকায় আজ আসন্ন নির্বাচন...

সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত...

বিষয়বস্তু

মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এম.পি প্রার্থী...

পশ্চিম পীর মহল্লায় ব্যাডমিন্টন উদ্বোধনী ম্যাচের আয়োজন

সিলেট শহরের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা মাঠে...

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ