শনিবার, মার্চ 28, 2026
22 C
Dhaka

তৃতীয় সন্তানের বাবা হলেন রুমি

তৃতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন আরফিন রুমি। ছেলের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান। আজ বুধবার নিউইয়র্ক সময় সকাল সাড়ে সাতটায় তাঁর স্ত্রী কামরুন নেসা মা হয়েছেন, খবরটি নিশ্চিত করেছেন রুমি।

দুই দশকের পেশাদার সংগীতজীবন গায়ক–সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমির। এই শিল্পী আজ আবার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটির সাক্ষী হয়েছেন। তৃতীয়বারের মতো তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন।

আজ বুধবার নিউইয়র্ক সময় সকাল সাড়ে সাতটায় যুক্তরাষ্ট্রে রুমির স্ত্রী কামরুন নেসা সুস্থভাবে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। আনন্দের এই খবরটি নিজেই নিশ্চিত করেছেন রুমি।

আরফিন রুমি ও কামরুন নেসা দম্পতির বড় সন্তান আয়ান
আরফিন রুমি ও কামরুন নেসা দম্পতির বড় সন্তান আয়ানছবি : আরফিন রুমির ফেসবুক থেকে

আরফিন রুমি জানিয়েছেন, নবজাতকের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান। রুমি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। মা ও ছেলে দুজনেই ভালো আছে। সবার কাছে দোয়া চাই আমার ছোট্ট কিয়ানের জন্য।’ সংগীতজগতের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রুমি পরিবারকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

‘প্রেমের রেডিও’ গানের ভিডিওর শুটিংয়ে আরফিন রুমি
‘প্রেমের রেডিও’ গানের ভিডিওর শুটিংয়ে আরফিন রুমিছবি : রুমির সৌজন্যে

রুমি ও কামরুন নেসা দম্পতির আরেক পুত্রসন্তান রয়েছে। রুমির দ্বিতীয় স্ত্রী কামরুন নেসা, এর আগে তিনি লামিয়া ইসলাম নামের একজনকে বিয়ে করেন, সেই সংসারেও একটি পুত্রসন্তান রয়েছে। তৃতীয় সন্তানের আগমনে রুমি ও তাঁর পরিবারের সবাই আনন্দিত।

‘প্রেমের রেডিও’ গানের ভিডিওর শুটিংয়ে আরফিন রুমি
‘প্রেমের রেডিও’ গানের ভিডিওর শুটিংয়ে আরফিন রুমিছবি : রুমির সৌজন্যে

এদিকে গানেও ব্যস্ত হতে চাইছেন আরফিন রুমি। গতকাল মঙ্গলবার এফডিসিতে সেট বানিয়ে নতুন একটি গানের ভিডিও চিত্রের শুটিং করেছেন তিনি। ‘প্রেমের রেডিও’ শিরোনামের এই গানের কথা লিখেছেন সাগর, সুর ও সংগীত পরিচালনায় আছেন ফরহাদ। সিডি চয়েজের ব্যানারে প্রকাশের জন্য তৈরি এই গানে রুমির সঙ্গে দ্বৈতকণ্ঠে আছেন স্বর্ণা।

এই সপ্তাহের খবরাখবর

পশ্চিম পীর মহল্লা ইউনিটের উদ্যোগে ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লায় জামায়াতে ইসলামী পশ্চিম পীর...

পশ্চিম পীর মহল্লায় গণসংযোগ: স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ!

সিলেটের পশ্চিম পীর মহল্লায় আজ এক বিশাল গণসংযোগ কর্মসূচি...

পশ্চিম পীর মহল্লায় দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করলেন সাজিদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী...

সিলেটে উৎসবমুখর পরিবেশে জালালাবাদে দাঁড়িপাল্লার প্রচারণায় সাজিদ আহমেদ চৌধুরী রানা

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জালালাবাদ আবাসিক এলাকায় আজ আসন্ন নির্বাচন...

সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত...

বিষয়বস্তু

মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এম.পি প্রার্থী...

পশ্চিম পীর মহল্লায় ব্যাডমিন্টন উদ্বোধনী ম্যাচের আয়োজন

সিলেট শহরের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা মাঠে...

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ