শনিবার, মার্চ 28, 2026
22 C
Dhaka

এরদোয়ানকে নিয়ে মন্তব্য করায় সাংবাদিকের ৪ বছর কারাদণ্ড

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শাসন নিয়ে মন্তব্য করায় দেশটির প্রখ্যাত সাংবাদিক ফাতিহ আলতাইলিকে চার বছর দুই মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি এই খবর নিশ্চিত করেছে।

গত জুনে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়া এই সাংবাদিকের ইউটিউব চ্যানেলে ১৫ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সাংবাদিক আলতাইলি এরদোয়ানের শাসন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি একটি জরিপের বরাত দিয়ে দাবি করেন যে, বেশিরভাগ তুর্কি নাগরিক প্রেসিডেন্ট এরদোয়ানের আজীবন ক্ষমতায় থাকার বিপক্ষে।

বিতর্কের জন্ম হয় যখন আলতাইলি অটোমান আমলের ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, তুর্কিরা কোনো শাসককে আর ক্ষমতায় দেখতে না চাইলে তাকে হত্যা করত বা ডুবিয়ে দিত।

প্রেসিডেন্ট এরদোয়ানের সহকারী অকতাই সারাল তখন আলতাইলির এই মন্তব্যকে ‘বেপরোয়া’ বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

শুনানিতে আলতাইলি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এরদোয়ানকে হুমকি দেওয়া তার উদ্দেশ্য ছিল না এবং তিনি সাজা থেকে খালাস চান।

আলতাইলির আইনজীবী এবং তুর্কি বার অ্যাসোসিয়েশন ইউনিয়নের (টিবিবি) প্রধান এরিঞ্চ সাগকান আদালতের এই রায়কে ‘সম্পূর্ণ অবৈধ’ এবং ‘মৌলিক স্বাধীনতার পরিপন্থি’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, তার মক্কেল এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

এই সপ্তাহের খবরাখবর

পশ্চিম পীর মহল্লা ইউনিটের উদ্যোগে ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লায় জামায়াতে ইসলামী পশ্চিম পীর...

পশ্চিম পীর মহল্লায় গণসংযোগ: স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ!

সিলেটের পশ্চিম পীর মহল্লায় আজ এক বিশাল গণসংযোগ কর্মসূচি...

পশ্চিম পীর মহল্লায় দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করলেন সাজিদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী...

সিলেটে উৎসবমুখর পরিবেশে জালালাবাদে দাঁড়িপাল্লার প্রচারণায় সাজিদ আহমেদ চৌধুরী রানা

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জালালাবাদ আবাসিক এলাকায় আজ আসন্ন নির্বাচন...

সরকারি নির্দেশে অস্ত্র জমা দিলেন নাগরিক ফোরামের সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত...

বিষয়বস্তু

মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এম.পি প্রার্থী...

পশ্চিম পীর মহল্লায় ব্যাডমিন্টন উদ্বোধনী ম্যাচের আয়োজন

সিলেট শহরের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা মাঠে...

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ