ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

ভূমিকম্প প্রস্তুতি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকারপ্রধানের দপ্তরে এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শুক্র ও শনিবার (২১-২২ নভেম্বর) দুদিনে চার দফা ভূমিকম্পে দেশে আতঙ্কিত পরিস্থিতি তৈরি হওয়ার পর প্রধান উপদেষ্টা এ বৈঠকে বসেছেন।

শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ার আগে শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। এই ভূমিকম্পে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং ছয় শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে।

রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এই সপ্তাহের খবরাখবর

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুতিদের ড্রোন হামলা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

ভারতে মসজিদ ভাঙার বিরুদ্ধে খেলাফত আন্দোলনের তীব্র নিন্দা

ধর্মপাশায় বৌলাই নদীতে ডুবে দেড় বছরের শিশু তাবাসছুমের মৃত্যু

চায়না দুয়ারীর দাপটে সুনামগঞ্জে জলমহালের ইজারাদারা চরম বিপাকে

বাউল করিমের দিরাইয়ে নারী শিল্পীদের গানে আপত্তি, অনুষ্ঠান বন্ধ

বিষয়বস্তু

ইউপিডিএফের ৪০ রাউন্ড গুলি: সাজেক থেকে উদ্ধার ৩০০০ পর্যটক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

কানাডার ভিসার লোভে ফেসবুকে প্রতারণা, নিরাপত্তা ঝুঁকিতে দুই নারী

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ । সময়ের সন্ধান ডেস্ক ।...

সম্পর্কিত নিবন্ধ

জনপ্র্যিয় পেজ